Saturday, April 4, 2026

নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

Date:

Share post:

ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের ঘটনা নিয়ে রাজ্য সরকারের (Government of west bengal)কাছে রিপোর্ট চেয়ে পাঠালেন সি ভি আনন্দ বোস (CV Anand Bose)। বুধবার রাতে বিজেপি কর্মী খুনের অভিযোগ এনে বৃহস্পতিবার সকাল থেকেই শান্ত নন্দীগ্রাম অশান্ত হয়ে ওঠে। একের পর এক দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। শনিবার ষষ্ঠ দফার লোকসভা নির্বাচনের আগে অগ্নিগর্ভ নন্দীগ্রামের ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন (EC)। কিন্তু এসবের মাঝে হঠাৎ করেই ‘অতিসক্রিয়’ হয়ে উঠলেন বোস। দিল্লি থেকে ফেরার পরই যেন বেড়ে গিয়েছে রাজ্যপালের তৎপরতা।

গত বুধবার গভীর রাতে লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকায় দুষ্কৃতীদের হাতে খুন হন এলাকার বিজেপি নেতা সঞ্জয় আড়ির মা রথিবালা আড়ি। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দোকান থেকে শুরু করে একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয়, রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। এবার বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে উঠে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালেন আনন্দ বোস। শ্লীলতাহানির অভিযোগে একটু দমে গেছিলেন কিছুদিনের জন্য। আবার জেগে উঠেছেন বাংলার রাজ্যপাল। শুরু হয়েছে বিজেপির তোষামোদ। অভিযুক্তদের বিরুদ্ধে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে সেটা জানতে চেয়ে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজভবন। তবে পাল্টা নবান্ন জানিয়েছে যেহেতু নির্বাচন চলছে তাই এখন আইনশৃঙ্খলার দায়িত্ব নির্বাচন কমিশনের। যদিও রাজ্যের জবাবে খুশি নন বোস।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...