Thursday, June 25, 2026

বার্সেলোনার কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভিকে

Date:

Share post:

এফসি বার্সেলোনার কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভিকে। এদিন এমনটাই জানানো হল বার্সেলোনার পক্ষ থেকে। কাতালান ক্লাবের পক্ষ জানানো হয় , ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা এবং জাভির সঙ্গে বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সেভিয়ার বিরুদ্ধে শেষ কোচ হিসাবে দেখা যাবে জাভিকে। জানা যাচ্ছে, বার্সেলোনার নতুন ম্যানেজার হতে চলেছেন হ্যান্সি ফ্লিক। যদিও হ্যান্সি ফ্লিকের কথা সরকারি ভাবে ঘোষণা করেনি বার্সেলোনা।

গত জানুয়ারিতে বার্সেলোনা ছাড়ার কথা বলেছিলেন জাভি। তবে দিনকয়েক আগে সিদ্ধান্ত বদলে ২০২৫ সালের জুন পর্যন্ত বার্সাতেই থাকার কথা জানান তিনি। তবে হঠাৎ কি হল যে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভিকে? জানা যাচ্ছে, বার্সার আর্থিক অবস্থা নিয়ে জাভি যে মন্তব্য করেছিলেন তা পছন্দ হয়নি লাপোর্তার। জাভি বলেছিলেন, রিয়াল মাদ্রিদ এবং ইউরোপের বাকি দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা নেই বার্সেলোনার। সেটাই তাঁর বিরুদ্ধে গিয়েছে।

এদিকে জানা যাচ্ছে, ফ্লিকের সঙ্গে বৈঠক করতে লন্ডন গিয়েছেন বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। তাঁর সঙ্গে রয়েছেন আরও এক কর্মকর্তাও।

আরও পড়ুন- ‘যখন আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম তখন পাশে দাঁড়িয়েছে ও’, কার কথা বললেন কোহলি?

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...