Thursday, June 4, 2026

রাজস্থান ম্যাচে কোথায় ভুল ছিল বিরাটদের? জানালেন গম্ভীর

Date:

Share post:

চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল-এর প্লে-অফের টিকিট পাঁকা করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে প্লে-অফের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ম্যাচ হেরে আইপিএল থেকে ছিটকে যায় ফ্যাফ ডুপ্লেসি-বিরাট কোহলিরা। কোথায় ভুল ? এবার আরসিবির হারের কারণ খুঁজে বার করলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর।

এই নিয়ে গম্ভীর বলেন, “ মোমেন্টাম জাতীয় শব্দটা আমরা একটু বেশিই ব্যবহার করি। আমি যখনন অধিনায়ক ছিলাম, তখনও আমার সেটা মনে হয়েছে। আসল বিষয়টা হল, ওইদিন মাঠে তুমি কতটা তাগিদ দেখাতে পারছ। যে দল ভয়ডরহীন হয়ে খেলবে, দিনের শেষে তারাই অনেকটা এগিয়ে থাকবে। কারণ, ব্যাট বা বল জানে না মোমেন্টাম কাকে বলে! রাজস্থান দীর্ঘদিন লিগের শীর্ষে ছিল। আইপিএলে হারা ম্যাচ জিতে যায় অনেক দল। আবার উল্টোটাও হয়। কিন্তু ব্যাটে-বলে ওদের যা শক্তি, তাতে ওরা অনেকটাই এগিয়ে ছিল।” এখানেই না থেমে গম্ভীর আরও বলেন, “ এক এবং দশে থাকা দলের মধ্যে কিন্তু খুব বেশি তফাত নেই। দুটো দলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজ হলে দশ নম্বর দল যদি অনায়াসে এক নম্বর দলকে হারিয়ে দেয়, তাহলে অবাক হব না। এই কারণেই আইপিএলের পৃথিবীর কঠিনতম লিগ। যে কোনও টি-২০ বিশ্বকাপের সমতুল্য। সব দলকে সমান টাকা দেওয়া হয় এবং প্রত্যেকেই ভাল দল গড়ে।“

আরও পড়ুন- বার্সেলোনার কোচ পদ থেকে সরিয়ে দেওয়া হল জাভিকে

Related articles

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...

পাহাড়ে ‘স্থায়ী সমাধান’ খুঁজতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখোমুখি রাজু বিস্তারা 

দার্জিলিং পাহাড়, ডুয়ার্স ও তরাই অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যার একটি স্থায়ী সমাধান সূত্র খুঁজে বের করতে...

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...