Sunday, April 5, 2026

পাক খেয়ে পাহাড়ের উপর নিয়ন্ত্রণ হারালো কপ্টার! চাঞ্চল্য কেদারনাথে

Date:

Share post:

সামনেই হেলিপ্যাড। অপেক্ষা করছেন পরবর্তী সফরের যাত্রীরা। ওদিকে কপ্টারের মধ্যে নামার অপেক্ষায় উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছেন যাত্রীরা। আচমকাই পাক খেতে লাগল কপ্টার। হেলিপ্যাডের উপর অপেক্ষা করা যাত্রী ও নিরাপত্তাকর্মীরা প্রাণ ভয়ে কোথায় পালাবেন পথ খুঁজতে লাগলেন। আর কপ্টার? সে তখন পেটের মধ্যে ৬ যাত্রী নিয়ে নাগরদোলার পাক খাচ্ছে। শেষ পর্যন্ত হেলিপ্যাড থেকে দূরে গিয়ে সম্ভব হল জরুরি অবতরণ।

শুক্রবার সকাল প্রায় ৭.৩০ নাগাদ বেসরকারি সংস্থার একটি হেলিকপ্টার ৬ যাত্রীকে নিয়ে কেদারনাথ ধাম সংলগ্ন হেলিপ্যাডে নামার চেষ্টা করে। কিন্তু নামতে গিয়েই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে হাওয়ায় পাক খেতে থাকে কপ্টার। শেষ পর্যন্ত হেলিপ্যাড সংলগ্ন জমিতে জরুরি অবতরণ হয় হেলিকপ্টারটির। সুস্থভাবে ৬ যাত্রী ও চালককে উদ্ধার করে আনা হয়। দুর্ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জানা যায় কপ্টারের রোটর সমস্যার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি।

তবে এই ঘটনায় ফের বেসরকারি সংস্থার বিমান বা কপ্টারে ভারতীয় তথা বিদেশি পর্যনটকদের তীর্থযাত্রার নিরাপত্তা নিয়ে। এক্ষেত্রে হেলিপ্যাডের ১০০ মিটার দূরে যেখানে কপ্টারটি অবতরণ করে সেখানে সমান জমি থাকায় নিরাপদে উদ্ধার করা গিয়েছে যাত্রীদের। কিন্তু পাহাড়ি ঢালের দিকে এমন ঘটনা ঘটলে পরিস্থিতি কী হত তা নিয়েও প্রশ্ন তুলছেন তীর্থযাত্রীরা।

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...