Thursday, April 2, 2026

রাতের যাত্রীদের জন্য সুখবর, বাড়ল শেষ মেট্রোর সময়

Date:

Share post:

এখন থেকে আর রাত সাড় নটা বাজলে মেট্রো ধরার তাড়া থাকবে না। রাত ১১টা পর্যন্ত পরিষেবা দেবে কলকাতা মেট্রো। কলকাতা হাইকোর্টের সামনে সমালোচিত হওয়ার পর যাত্রী সুবিধায় নতুন পদক্ষেপ নিতে চলেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বাড়ানো হচ্ছে শেষ মেট্রোর সময়সীমা। তবে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু হচ্ছে বলেও জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে।

দেশের কোনও মেট্রো শহরে রাত সাড় নটায় মেট্রো পরিষেবা বন্ধ হয় না। অথচ কলকাতা মেট্রোর পরিষেবা কবি সুভাষ স্টেশন ও দমদম উভয় স্টেশন থেকেই রাত ৯.৪০ মিনিটে শেষ হয়ে যায়। দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়ার সময় রাত ৯.৩০ নাগাদ। অর্থাৎ কবি সুভাষ থেকে দমদমের দিকে রাত ১০টায় কেউ মেট্রো পরিষেবা চাইলেও পাবেন না। একইভাবে রাত ৯.৪০মিনিটের পরে দমদম থেকে কবি সুভাষের দিকে কোনও মেট্রো পরিষেবা পাওয়া সম্ভব না। অথচ জনবহুল মেট্রো শহরে রাত ১০টা বা ১০.৩০ সন্ধ্যাবেলার সামিল। বহু নিত্যযাত্রী ওই সময় রোজ অফিস থেকে ফেরেন।

এই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছিলেন যাতে এই সময়সীমা বাড়ানো যায়। যাত্রীদের কথা ভেবে সময়ের বিষয়টি বিবেচনা করতে বলা হয়। সেই সময় মেট্রো কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না জানালেও এবার তারা খানিকটা সদুত্তর দিতে চলেছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। তবে দক্ষিনেশ্বর থেকে শেষ মেট্রোর ছাড়ার সময়ের পরিবর্তন এখনই হচ্ছে না। শেষ মেট্রো সব স্টেশনে দাঁড়াবে। খোলা থাকবে টিকিট কাউন্টার। পরীক্ষামূলকভাবে রাতের মেট্রো চালিয়ে লাভবান হলে এই ব্যবস্থাকেই স্থায়ী করার পরিকল্পনার কথাও জানায় মেট্রো কর্তৃপক্ষ।

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...