Thursday, April 2, 2026

টিম ইন্ডিয়ার জন্য কেমন কোচ দরকার? জানালেন বোর্ড সচিব

Date:

Share post:

প্রাক্তন কোনও অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে ভারতীয় কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়নি। বর্ডার ভাবনায় নেই কোনো প্রাক্তন অস্ট্রেলিয়ান নেই। টিম ইন্ডিয়ার কোচ পদ নিয়ে এমনটাই বললেন বিসিসিআই সচিব জয় শাহ। সম্প্রতি শোনা গিয়েছিল রিকি পন্টিংকে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এর পাশাপাশি জাস্টিন ল্যাঙ্গারও জানান তিনি টিম ইন্ডিয়ার কোচ পদে আসার জন্য রাজি নয়। আর তারপরই কোচ পদ নিয়ে মুখ খুললেন বোর্ড সচিব।

এই নিয়ে জয় শাহ বলেন,” আমি বা বোর্ডের কোনও কর্তা অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দিইনি। সংবাদমাধ্যমের একাংশ এ সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা সঠিক নয়। জাতীয় দলের জন্য আমরা একজন যোগ্য কোচের খোঁজে রয়েছি। নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমেই কোচ খোঁজা হচ্ছে। আমরা এমন কাউকে কোচ হিসাবে চাইছি, যাঁর ভারতীয় ক্রিকেটের কাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এবং পর্যায় ক্রমে সর্বোচ্চ স্তরে উঠে এসেছেন। তেমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছি আমরা। ভারতীয় দলকে পরবর্তী পর্যায়ে উন্নীত করার জন্য আমাদের ঘরোয়া ক্রিকেটের কাঠামো সম্পর্কে কোচের যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন।”

এখানেই না থেমে বোর্ড সচিব আরও বলেন,” আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলার সময় আমরা উপলব্ধি করেছি, এই মুহূর্তে ভারতীয় দলের কোচের থেকে বেশি মর্যাদাপূর্ণ কোনও পদ নেই। বিশ্বে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতীয় দলের। বিশ্বের সর্বত্র ভারতীয় দল অতুলনীয় সমর্থন পায়। আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস, খেলার প্রতি আমাদের অনুরাগ ভারতীয় দলের কোচের পদকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। এই পদে কাজ করার জন্য প্রয়োজন চূড়ান্ত পেশাদারি মানসিকতা। কারণ তাঁকে বিশ্বের সেরা কয়েক জন ক্রিকেটারকে সামলাতে হয়। একই সঙ্গে প্রচুর প্রতিভাবান ক্রিকেটারের দিকও নজর রাখতে হয়। লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত সম্মানের ব্যাপার। বিসিসিআই সঠিক প্রার্থীকেই বেছে নেবে। যিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।”

টি-২০ বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার দায়িত্ব ছাড়বেন রাহুল দ্রাবিড় । আর সেই কারণেই রোহিত শর্মা-বিরাট কোহলিদের কোচ পদের জন্য বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন- ‘ভারতীয় দলে রাজনীতি হাজার গুন’, ল্যাঙ্গারকে সাবধান রাহুলের

Related articles

ইংরেজবাজারের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ করছে...

বৃহস্পতিবার সকাল থেকেই চড়া রোদে পুড়ছে কলকাতা, বাঁকুড়া-পুরুলিয়ায় দাবদাহের পূর্বাভাস!

এপ্রিলের শুরু থেকেই ভ্যাপসা গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ (South Bengal weather)। চৈত্রেই তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার আশঙ্কা হাওয়া...

বন্ধ হল Uber Shuttle! শয়ে শয়ে ব্যবসায়ীরা EMI-এর টাকা জোগাড় নিয়ে চিন্তায় 

আজ থেকে বন্ধ হল কলকাতা–সহ দেশজুড়ে উবর শাটল (Uber Shuttle service) পরিষেবা বন্ধ হল। উবর শাটলের জেরে দেশজুড়ে...

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...