Friday, April 3, 2026

‘যখন আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলাম তখন পাশে দাঁড়িয়েছে ও’, কার কথা বললেন কোহলি?

Date:

Share post:

চলতি আইপিএল-এ দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। ৭৪১ রান করে সর্বোচ্চ রানের শীর্ষে তিনি। ৭৪১ রান করে কমলা টুপির মালিক হতে চলেছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। ২০২৪ এরকম চললেও ২০২২ আইপিএল-এ একেবারেই ফর্মে ছিলেন না বিরাট । আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন তিনি। আর সেই সময় নাকি বিরাটের পাশে দাঁড়িয়েছেন তাঁর সতীর্থ সদ্য অবসর নেওয়া দিনেশ কার্তিক। এদিক এক সাক্ষাৎকারে এমনটাই বললেন কোহলি। জানালেন , তাঁকে নিয়ে দু’দিন আলাদা করে বসেছিল কার্তিক।

এই নিয়ে এক সাক্ষাৎকারে বিরাট বলেন, “ মাঠের বাইরে কার্তিকের সঙ্গে আমার সুখের এবং মজার বেশ কিছু স্মৃতি রয়েছে। শুধু ক্রিকেট নয়, অনেক ব্যাপারে ওর প্রচুর জ্ঞান রয়েছে। ওর সঙ্গে আলোচনা সব সময়ই বেশ উপভোগ্য। ২০২২ সালের আইপিএলে ভাল খেলতে পারছিলাম না। আত্মবিশ্বাসও তলানিতে ঠেকেছিল। সেবার আমাকে নিয়ে দু’দিন আলাদা করে বসেছিল কার্তিক। ঠান্ডা মাথায় ভাবার পরামর্শ দিয়েছিল। সুন্দর করে আমার খামতির জায়গাগুলো ধরিয়ে দিয়েছিল। যেগুলো আমি বুঝতে পারছিলাম না। কার্তিকের মধ্যে সততা এবং সাহস আছে। যেটা আমার খুব ভাল লাগে। যে বিষয়টা বোঝে শুধু সেটা নিয়েই কথা বলে। এ জন্যই ওর সঙ্গ সব সময় দারুণ উপভোগ্য হয়। কখনও সমস্যা তৈরি হয় না। এক সঙ্গে চলতে অসুবিধা হয় না।“

আরও পড়ুন- ৬৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তিন নাতি-নাতনির ঠাকুমার, গড়লেন নজির

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...