Monday, June 8, 2026

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ৯ মাস পর অবশেষে শাস্তি অভিযুক্তদের

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ব়্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় অবশেষে শাস্তি পেলেন ৩৮ জন অভিযুক্ত। ঘটনার ৯ মাস পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বর মাসের শুরুতেই অ্যান্টি র‌্যাগিং কমিটিতে শাস্তি দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছিল। এবার তাতে শিলমোহর পড়লো। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসাবে দায়িত্ব প্রাপ্ত ভাস্কর গুপ্তর (Bhaskar Gupta) উপস্থিতিতে কর্মসমিতির বৈঠক হয়। সেখানেই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানানো হয়।

 

অ্যান্টি র‌্যাগিং স্কোয়াডের (Anti Ragging Squad) সুপারিশ অনুযায়ী অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট দেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে যে সত্যব্রত রায়, মহম্মদ আরিফ, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্তকে পাকাপাকিভাবে বহিষ্কার করা হবে। আরও ৫ অভিযুক্ত ছাত্রকে ৪টি সেমেস্টারের জন্য সাসপেন্ড ও হস্টেল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। বাকি ২৫ জনকে ৬ মাসের জন্য সাসপেনশন নেওয়া হয়েছে। এরা কেউই আর হোস্টেলে থাকতে পারবেন না। ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্র সংসদ ফেটসুর প্রাক্তন চেয়ারম্যান অরিত্র মজুমদারকে ৬ মাসের জন্য সাসপেন্ড করার পাশাপাশি ফেলোশিপ বাতিলও করা হতে পারে। অভিযুক্ত রুদ্র চট্টোপাধ্যায়কে এক মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে। সৈকত শিট ও গৌরব দাসের আজীবন ক্যাম্পাসে ঢোকা নিষিদ্ধ বলে জানিয়ে দেওয়া হয়েছে।


 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...