Sunday, June 7, 2026

আইপিএল-এর ফাইনালে নামার আগে বোর্ড কর্তাদের একহাত শ্রেয়সের, কী বললেন তিনি?

Date:

Share post:

আগামিকাল আইপিএল-এর ফাইনাল। ফাইনালে মুখোমুখি কলকাতা নাইট্রয়ডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। আর সেখানেই নাম না করে বিসিসিআই কর্তাদের এক হাত নেন তিনি। মুখ খোলেন তাঁর চোট নিয়ে। শ্রেয়স বলেন , চোট নিয়ে খেলতে বাধ্য করা হযেছিল।

শনিবার শ্রেয়সকে প্রশ্ন করা হয়েছিল বিশ্বকাপের পর থেকে পিঠের সমস্যা নিয়ে। তখন শ্রেয়স বলেন, “বিশ্বকাপের পর আমার সমস্যা হচ্ছিল। কিন্তু সেই সমস্যা হচ্ছিল দীর্ঘ ফর্ম্যাটে খেলার সময়। কিন্তু আমি সেই সমস্যার কথা যখন বলেছি, কেউ মানতে চায়নি।” এখানেই না থেমে শ্রেয়স আরও বলেন,” লড়াইটা আমার নিজের সঙ্গেও। আইপিএল যখন এল আমি চাইছিলাম নিজের সেরাটা দিতে। সব পরিকল্পনা ছিল সেই নিয়েই। নিজেদের সেরাটা বার করে আনাই ছিল আমাদের লক্ষ্য। সেটা করতে পারলেই আমরা ভাল জায়গায় থাকব বলে বিশ্বাস ছিল, এখন সেটাই আছি।”

ঘরোয়া ক্রিকেট খেলছিলেন না বলে জাতীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয় শ্রেয়সকে। সেই সময় রঞ্জি চলছিল। কিন্তু পিঠে ব্যথা রয়েছে বলে খেলতে চাইছিলেন না শ্রেয়স। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সেই সময় জানিয়েছিল যে শ্রেয়স সম্পূর্ণ সুস্থ। কিন্তু এত দিন পর শ্রেয়সের দাবি, তাঁর চোটের কথা কেউ মানতেই চাননি।

আরও পড়ুন- আগামিকাল আইপিএল ফাইনালে কি থাকছে বৃষ্টির সম্ভাবনা? ম্যাচ ভেস্তে গেলে থাকছে রির্জাভ ডে?

 

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...