Tuesday, June 23, 2026

একদিনে ৮ টি প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন! দেশে নজির কলকাতা মেডিকেল কলেজের

Date:

Share post:

আবার নতুন করে রেকর্ড করল কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল। একদিনে আট জন প্রবীণের প্রোস্টেট অপারেশন করে সেরার মুকুট ছিনিয়ে নিলো এই শতাব্দী প্রাচীন হাসপাতাল। আর এই অসাধ্য সাধন যিনি করেছেন তিনি হলেন ইউরো সার্জারি বিভাগীয় প্রধান ডাঃ সুনির্মল রায়চৌধুরী।

এন আর এস হাসপাতালে প্রথম শুরু হয়েছিল প্রোস্টেট গ্ল্যান্ড অপারেশন। কিন্তু একদিনে আটজনের এই ধরনের অপারেশন করার ঘটনা আগে কখনো ঘটেনি। কলকাতা মেডিকেল কলেজেই এই চিকিৎসকের কল্যাণে প্রথমেই রেকর্ড তৈরি হলো। দেখা যায়, পুরুষদের বয়স ৪০ পেরোলে ই প্রোস্টেট সমস্যা মাথাচাড়া দেয়। এক্ষেত্রে প্রস্রাবের থলির ধারণ ক্ষমতা কমতে থাকে অথবা অনিয়ন্ত্রিত বেগ হয়। কারোর ক্ষেত্রে যৌন ক্ষমতা হ্রাস পায়। কোন কোন ক্ষেত্রে ৭০- ৮০ বছরের বেশি বয়স হয়ে গেলে সে ক্ষেত্রে অস্ত্রোপচার করা সম্ভব হয় না।

এই প্রসঙ্গে চিকিৎসক সুনির্মল রায় চৌধুরী জানান, মূত্র থলির শেষ দিকে প্রস্টেট গ্ল্যান্ডের ২-৩সেন্টিমিটার অন্তর ইনজেকশন সূচ দিয়ে গরম বাষ্প পাঠানো হয়। ফলে প্রস্টেট গ্ল্যান্ডের কোষগুলো মরে যায়। গ্ল্যান্ডের আয়তন কমে যায়। মাত্র ছ’মিনিটের মধ্যে আগের অবস্থায় ফিরে আসে প্রস্টেট। কয়েক ঘন্টার এই অপারেশনের পরেই রোগীকে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, এবার থেকে প্রত্যেক সপ্তাহেই এই পদ্ধতিতে কলকাতা মেডিকেল কলেজে অপারেশন হবে।

আরও পড়ুন- ডায়মন্ড হারবারে বৈষম্যের রাজনীতি করতে দেব না: বজবজে বার্তা অভিষেকের

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...