Tuesday, June 23, 2026

উন্নয়নের দাবিতে ভোট! নয়া রেকর্ডের আশায় ভূস্বর্গবাসী

Date:

Share post:

ধারা ৩৭০ (Article 370) তুলে নেওয়ার পর এই প্রথম জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) লোকসভা নির্বাচন (Loksabha Election) । মোদি সরকারের (Modi Govt) আচমকা এমন সিদ্ধান্ত বদল স্থানীয়রা ঠিক কতটা গ্রহণ করতে পেরেছেন বা আদৌ পেরেছেন কি না তা জানা যাবে আগামী ৪ জুন ভোটের ফলপ্রকাশের পর। শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে জম্মু-কাশ্মীরের শুধুমাত্র অনন্তনাগ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়। সকাল সকাল বিভিন্ন পোলিং বুথে আমজনতার ভিড় চোখে পড়ে। স্থানীয়দের মতে, উন্নয়নের জন্য ভোট দিচ্ছেন তাঁরা।

তবে জম্মুর রাজৌরি থেকে কাশ্মীরের শোপিয়ানের মধ্যে দিয়ে যে মুঘল রোড চলে গিয়েছে, সেই ৮৫ কিলোমিটার দীর্ঘ পিরপঞ্জাল রেঞ্জ এবারের ভোটের মূল আলোচনার কেন্দ্রবিন্দু। এদিকে জম্মু ও কাশ্মীর ডিলিমিটেশন অ্যাক্ট ২০১৯’ অনুযায়ী এখন এই কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫টি। তার মধ্যে দু’টো করে জম্মু ও কাশ্মীরে। আর শনিবার ভোট যে আসনে তা ঠিক মধ্যভাগে অর্থাৎ অনন্তনাগ-রাজৌরি, যার একাংশ উপত্যকায় ও অন্যটি জম্মুতে। এর ফলে মুঘল আমলে তৈরি হওয়া এই রাস্তা এখন চর্চায়। এদিকে অনন্তনাগ-রাজৌরি আসন পুনর্বিন্যাসের পরে অনন্তনাগ লোকসভা আসন ভেঙে নতুন করে গঠন করা হয়েছে। ২০১৯ সালে এই আসনে কংগ্রেসের সমর্থনে জিতেছিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী।

ওয়াকিবহাল মহলের মতে, যদিও বিজেপি এবার কোনও প্রার্থী এই কেন্দ্রে না দিলেও তারা ক্রমাগত প্রচার করছে ‘আপনি পার্টি’-কে ভোট দিতে। গেরুয়া দলের সমর্থকদেরও বলা হয়েছে ওই দলকেই ভোট দিতে, কারণ কোনও ভাবেই অন্য দুই প্রার্থী পিডিপি-র মেহবুবা মুফতি ও ন্যাশনাল কনফারেন্সের মিয়াঁ আলতাফকে ভোট দেওয়া চলবে না। সমর্থকরা বলছেন, পদ্ম-পার্টি যা-ই বলুক, প্রয়োজনে নোটা-য় ভোট দেওয়া হবে। দল যখন প্রার্থী দেয়নি, তা হলে অন্য দলকে ভোট কেন দিতে হবে?

তবে শনিবার ষষ্ঠ দফা নির্বাচন শুরুর কয়েকঘন্টা পরেই উত্তপ্ত হয়ে ওঠে অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র। ওই কেন্দ্রের পিডিপির পোলিং এজেন্ট এবং কয়েকজন কর্মীকে গ্রেফতার করে জম্মু-কাশ্মীর পুলিশ। আর সেই নিয়ে কার্যত উত্তপ্ত এই লোকসভা কেন্দ্র। খোদ দলের সুপ্রিমো মেহেবুবা মুফতি এবং দলের নেতারা শুরু করেন অবস্থান বিক্ষোভ। মেহেবুবা জানিয়েছেন, তাঁর দলের পোলিং এজেন্ট ও কর্মীদের বিনা কারণে গ্রেফতার করেছে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...