Thursday, April 2, 2026

মহিলা ভোটারকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী

Date:

Share post:

রক্ত ঝরল ষষ্ঠ দফায়। ভোটে উত্তপ্ত ঝাড়গ্রাম (Jhargram) লোকসভা কেন্দ্রের গড়বেতা। এক মহিলা ভোটারকে মারধরের অভিযোগ বিজেপি (BJP) প্রার্থী প্রণত টুডু (Pranat Tudu) এবং তাঁর দলবলের বিরুদ্ধে। সেই ঘটনাকেই কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঝাড়গ্রাম লোকসভার গড়বেতা এলাকা। বিজেপি প্রার্থীকে “গো ব্যাক” স্লোগান দেয় গ্রামবাসীরা। তারপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। ইট বৃষ্টি, একাধিক গাড়ি ভাঙচুর চলে।ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর দেহরক্ষীদের বিরুদ্ধে ওই মহিলা ভোটারকে মারধরের অভিযোগ।

জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা বিধানসভার খড়কুশমা উত্তর এলাকায় ২১২ নম্বর বুথে পরিদর্শনে যান বিজেপি প্রার্থী প্রণত টুডু। স্থানীয় মানুষের অভিযোগ, সেখানেই ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা এক মহিলা ভোটারের উপর হামলা ও তাঁকে মারধর করেন প্রণত টুডুর নিরাপত্তারক্ষীরা।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘটনার নিন্দা ও ধিক্কারও জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি নারীদের সম্মান নয়, নারীদের অপমান করে বলেই দাবি তাঁর। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া হবে বলেও জানান চন্দ্রিমা। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করে বলেন, “ভারতীয় জনতা পার্টির প্রার্থী ও তাঁর নিরাপত্তারক্ষীরা একজন মহিলাকে মারধর করবেন, তাঁকে মাটিতে ফেলে দেবেন, প্রণত টুডুর তো মহিলার কাছে নত মস্তকে প্রণত হওয়া উচিত ছিল। তিনি এক দুর্বীনিত কেন? বলছেন প্রাণে বেঁচে গিয়েছি, ভাগ্যিস নিরাপত্তারক্ষীরা ছিল। একবারও তো বলছেন না, নিরাপত্তরক্ষীদের হাতে মহিলারা নির্যাতিত হচ্ছেন।”

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...