Saturday, April 4, 2026

অ্যাকাডেমিক ক্যারিয়ারে মাইলফলক সারা তেন্ডুলকরের, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত সচিন 

Date:

Share post:

সন্তানের সাফল্যে গর্বিত হন সব বাবা-মা। এটা যেমন সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য তেমনি ব্যতিক্রমী নন সেলিব্রেটিরাও। তাইতো নিজের মেয়ের সাফল্যে উচ্ছ্বসিত ‘ক্রিকেটের ঈশ্বর’ নিজেকে আর ধরে রাখতে পারলেন না। সমাজমাধ্যমে সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) পোস্ট করলেন মেয়ের কীর্তি। স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন সারা (Sara Tendulkar) । সমাবর্তন অনুষ্ঠানে হাজির ছিলেন সচিন ও অঞ্জলি (Sachin Tendulkar & Anjali Tendulkar)। সেই মুহূর্তের টুকরো ছবি নেট অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন মাস্টার ব্লাস্টার।

সাম্প্রতিক সময়ে বারবার সারা তেন্ডুলকরের নাম নিয়ে মিডিয়া এবং সমাজ মাধ্যমে আলোচনা হয়েছে। তার অন্যতম কারণ ভারতীয় ক্রিকেটার শুভমনের (Shubhman Gill) সঙ্গে সারার সম্পর্কের রসায়ন। দুজনের কেউই অবশ্য প্রকাশ্যে মুখ খোলেননি কিন্তু ‘প্রিন্স অফ ক্রিকেট’- এর খেলার সময় গ্যালারিতে সচিন কন্যার উপস্থিতি যেন অজান্তেই বলে গেছে অনেক কথা। শুভমন অবশ্য ‘প্রেমিকা’র সাফল্য নিয়ে কোন মন্তব্য করেননি। সারার সমাবর্তন অনুষ্ঠানের কিছু দৃশ্য এবং অঞ্জলি ও সারার একটি ছবি দিয়ে নিজের এক্স হ্যান্ডেলে সচিন লেখেন, “খুব সুন্দর একটা দিন। আমাদের মেয়ে সারা ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের মেডিসিন বিভাগ থেকে ‘ক্লিনিকাল ও পাবলিক হেল্‌থ নিউট্রিশন’-এ স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছে। বাবা-মা হিসাবে তোমাকে এত দিন পরিশ্রম করতে দেখেছি। তাই আমরা গর্বিত। ভবিষ্যতের জন্য তোমাকে শুভেচ্ছা। আমরা জানি, তুমি নিজের সব স্বপ্ন সত্যি করবে।”

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...