Saturday, May 30, 2026

ঘাটালে মহিলা ভোটারকে ‘যৌন নিগ্রহ’! কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে সরালো কমিশন

Date:

Share post:

ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। আবারও কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ। ভোট দিতে আসা মহিলাকে যৌন নিগ্রহ করার অভিযোগ উঠল ওই জওয়ানের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে শোরগোল শুরু হতেই অভিযুক্ত জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরাল নির্বাচন কমিশন।

আজ, শনিবার ষষ্ঠ দফার ভোটে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরা ১২৬ নম্বর বুথের ঘটনা। এক মহিলা ভোটার অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে আসেন, তখন তাঁকে ওই জওয়ান নিগ্রহ করে। জল চাওয়ার অছিলায় বাড়িতে গিয়ে সিআরপিএফ জওয়ান বধূর শ্লীলতাহানি করে বলেই অভিযোগ।

তবে এই প্রথম নয়। চলতি লোকসভা নির্বাচনে আগেও যৌন হেনস্থার অভিযোগে কাঠগড়ায় উঠেছে কেন্দ্রীয় বাহিনী। এর আগে হাওড়া, হুগলতেও এমন অভিযোগ তুলেছিলেন মহিলারা।

Related articles

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...

সোনারপুরে চোখে আঘাত অভিষেকের: নেত্রীর নির্দেশে ভর্তি হাসপাতালে

সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...