Wednesday, June 24, 2026

দিল্লির শিশু হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে হয়ে মৃত ৭!

Date:

Share post:

রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পূর্ব দিল্লির (East Delhi) বিবেক বিহার এলাকার এক শিশু সুরক্ষা কেন্দ্রে (Fire in Child Hospital) শনিবার রাতে আচমকা আগুন লাগে। হাসপাতালের তরফে ফোন যায় দমকলের করার কাছে। দ্রুত আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল থেকে ১২ জন শিশুকে উদ্ধার করা হয়। রাতেই মৃত্যু হয় ছ’জনের। আশঙ্কাজনক হওয়ায় এক জনকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। রবিবার সকালে তাঁরও মৃত্যু হয়েছে বলে খবর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)।

কী কারণে অগ্নিকাণ্ড তা এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্ধারের পরএখনও চিকিৎসাধীন রয়েছে আরও পাঁচ শিশু। ঘটনার জেরে হাসপাতালে ভর্তি থাকা শিশুদের অভিভাবকরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুত তাঁদের অন্যত্র স্থানান্তরিত করা হয়।এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন: “একটি শিশু হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের নিষ্পাপ শিশুকে হারিয়েছেন আমরা সবাই তাঁদের পাশে আছি। সরকার ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আহতদের চিকিৎসা দিতে ব্যস্ত। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং দোষীদের রেহাই দেওয়া হবে না।”

শনিবারই গুজরাতের গেমিং জ়োনে আগুন লেগে ৯ শিশু সহ এখনও পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। রাতেই শোক প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে বলে ঘোষণা করেছে গুজরাট সরকার।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...