Wednesday, March 25, 2026

সাগর থেকে মাত্র ১৬০ কিমি দূরে রেমাল, গতিপথ কী বদলালো?

Date:

Share post:

রবিবার রাতেই বাংলাদেশ ও বাংলার উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে রেমাল। তবে সিভিয়র সাইক্লোন হিসাবেই ভূমি স্পর্শ করবে এই ঘূর্ণিঝড়। স্থলভাগের দিকে আসার আগে ক্রমশ শক্তি বাড়ছে ঘূর্ণিঝড়ের। রবিবার দুপুরে ভারতের গঙ্গাসাগর থেকে ১৬০ কিমি ও ক্যানিং থেকে ১৯০ কিমি দূরে অবস্থান করছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে ১৮০ কিমি দূরে ও মঙ্গলা থেকে ২১০ কিমি দূরে অবস্থান করছে বলে জানায় আবহাওয়া দফতর। শেষ পর্যন্ত মঙ্গলার দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকেই স্থলভাগ ছোঁবে রেমাল।

স্থলভাগের দিকে আসার পথেই বাড়ছে বাতাসের গতি। আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী ১৩৫ কিমি প্রতি ঘণ্টা গতিতেই মাটি ছোঁবে রেমাল। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষে থেকে যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে তা অনেকটাই পর্যাপ্ত মনে করছে আবহাওয়া দফতরও। মূলত খড় বা টালির চালের বাড়ি নিয়েই সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে জলমগ্ন হওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষত নিচু এলাকায় জল জমার সতর্কতা দিচ্ছে আবহাওয়া দফতর। ক্ষতির পরিমাণ দুই ২৪ পরগণাতেই বেশি হবে বলে আবহাওয়াবিদদের অনুমান।

রাজ্যের বাসিন্দাদের জন্য একাধিক হেল্পলাইন খুলেছে রাজ্য প্রশাসন।

নবান্ন-র হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩১৭৯৮৫/ ০৩৩-২৩১৭৯৮২
কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বর: ৯৪৩২৬১০৪২৮/ ৯৪৩২৬১০৪২৯
বিদ্যুৎ দফতরের হেল্পলাইন নম্বর: ৮৯০০৭৯৩৫০৩/ ৮৯০০৭৯৩৫০৪
পূর্বরেলের হেল্পলাইন:
শিয়ালদহ: ০৩৩-২৩৫০৮৭৯৪/ ০৩৩-২৩৮৩৩৩২৬
হাওড়া: ০৩৩-২৬৪১৩৬৬০

ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ শাখায় কারশেডে দাঁড়িয়ে থাকা ট্রেন শিকল দিয়ে বাঁধার কাজ করেছে রেল দফতর। অন্যদিকে ২১ ঘণ্টার জন্য সমস্ত উড়ান বাতিল হয়ে যাওয়ায় জনশূন্য কলকাতা বিমানবন্দরও।

Related articles

বৃষ্টি দুর্যোগে বিপর্যস্ত সিকিমের একাধিক রাস্তায় ধস, শতাধিক পর্যটকের আটকে পড়ার আশঙ্কা!

পূর্বাভাস সত্যি করে উত্তর সিকিমে (North Sikkim) অবিরাম বৃষ্টি। ধসের জেরে মঙ্গলবার রাত থেকে বন্ধ একাধিক রাস্তা। জেলা...

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...