Sunday, April 5, 2026

আজ আইপিএল-এর মহারণ, কী বলছে চেন্নাইয়ের আকাশ ?

Date:

Share post:

আজ আইপিএল-এর মহারণ। চেন্নাইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে তারই মধ্যে দেখা দিয়েছে আশঙ্কা। কারণ বৃষ্টি। কারণ রবিবার সকাল থেকে কালো মেঘে ঢাকা চেন্নাইয়ের আকাশ।ক্রিকেটপ্রেমীদের মধ্যে ভয় বৃষ্টির জন্য ভেস্তে যাবে না তো ফাইনাল ম্যাচ? কী বলছে আবহাওয়া? চলুন দেখে নেওয়া যাক।

চেন্নাইয়ের আবহাওয়ার খবর অনুযায়ী, সকালের দিকে চেন্নাইয়ের আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আকাশ ক্রমশ পরিষ্কার হবে। দুপুরের দিকে দু’এক পশলা মাঝারি বৃষ্টি হলেও সন্ধ্যায় তেমন সম্ভাবনা প্রায় নেই। হলেও বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭০ শতাংশের কাছাকাছি। আইপিএল ফাইনাল আয়োজন করতে অসুবিধা হবে না বলেই আশ্বাস দিয়েছেন আবহবিদেরা। যদিও বৃষ্টি হলে তার ব্যবস্থা করেছে আইপিএল। রিজার্ভ ডে রেখেছে তারা। রবিবার যদি বৃষ্টির কারণে কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচ ভেস্তে যায় তাহলে সোমবার রিজার্ভ ডে-তে খেলা হবে। সেদিনও যদি খেলা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্টে এগিয়ে থাকার কারণে চ্যাম্পিয়ন হবে কেকেআর।

আরও পড়ুন- ফাইনালে হায়দরাবাদের বিরুদ্ধে সুনীল-বরুণেই ভরসা নাইট অধিনায়কের






Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...