Friday, April 3, 2026

দুর্যোগ মাথায় নিয়ে সাতগাছিয়ার ত্রাণ শিবিরে অভিষেক, আপ্লুত স্থানীয়রা

Date:

Share post:

সবসময়ই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকেন সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রাকৃতিক বিপর্যয় হোক বা অতিমারি কোভিড- ডায়মন্ড হারবারের (Diamond Harbour) মানুষ সবসময় পাশে পায় তাঁকে। ঘূর্ণিঝড় রেমালের বেলায়ও তার ব্যতিক্রম হল না। দুর্যোগ মাথায় নিয়েই অটোয় চেপে ত্রাণ শিবিরে পৌঁছে গেলেন অভিষেক। কথা বললেন দুর্গতদের সঙ্গে। তৃণমূল (TMC) সাংসদের এই ব্যবহারে আপ্লুত স্থানীয় মানুষ।

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাতগাছিয়া বিধানসভার দুটি ত্রাণ শিবিরে থাকা মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বিষ্ণুপুর ২ নম্বরের ব্লক সভাপতি নবকুমার বেতাল, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ সোমাশ্রী বেতাল-সহ স্থানীয় নেতৃত্ব। চণ্ডীগ্রাম পঞ্চায়েত, চক এনায়েতনগর গ্রাম পঞ্চায়েত এলাকার কমপক্ষে শতাধিক মানুষ দুটি ত্রাণ শিবেরই আশ্রয় নেন। ত্রাণ শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন অভিষেক। তাঁদের কোনও সমস্যা হচ্ছে কি না জানতে চান। পাশাপাশি, আমতলায় দলীয় কার্যালয়ে বসে ক্ষতিগ্রস্ত মানুষদের তালিকা তৈরি করা এবং দলমত নির্বিশেষে তাঁদের পাশে দাঁড়াতে দলীয় নেতৃত্বেকে নির্দেশ দেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এভাবে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অভিষেক সশরীরে হাজির হয়ে তাঁদের পাশে থাকার বার্তা দেওয়ায় আপ্লুত স্থানীয়রা।








Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...