Tuesday, March 31, 2026

প্রধানমন্ত্রীর সচিবালয়ের সম্মতি, মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল গোপালিকার

Date:

Share post:

৩১ মে নয়, মুখ্যসচিব পদে ভগবতী প্রসাদ গোপালিকার মেয়াদ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানোর আবেদনে অনুমোদন দিল কেন্দ্র সরকার। রাজ্যের বিজেপি নেতারা এই মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে কেন্দ্রকে মন্ত্রণা দিলেও সেই আবেদনে সায় না দিয়ে রাজ্যের আবেদনেই মান্যতা দিল কেন্দ্র।

৩১ মে ভগবতী প্রসাদের কর্মজীবনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন চলাকালীন তাঁর মুখ্যসচিব পদে প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই রাজ্যের তরফ থেকে ৩১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ আরও তিনমাস তাঁর মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল। লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শীর্ষ আমলার পদে রদবদল করা রীতি নয়। সেই রীতির কথা মাথায় রেখেই এই আবেদনে ইতিবাচক বার্তাই আশা করেছিল রাজ্য সরকার।

অবশেষে সেই আশাই সত্যি হল প্রধানমন্ত্রীর সচিবালয়ের সম্মতিতে। এর আগেও মুখ্য সচিব পদে হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ ৬ মাস বাড়ানো হয়েছিল। তবে গোপালিকার পর কে মুখ্যসচিব হবেন তা নিয়ে অবশ্য জল্পনা চলছে। অন্য কয়েকটি নাম ভাসলেও এব্যাপারে অর্থ সচিব মনোজ পন্থই সব দিক থেকে এগিয়ে রয়েছেন বলে প্রশাসনিক মহলের ধারণা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...