Tuesday, June 16, 2026

কেন্দ্রীয় বাহিনীর দখলে স্কুল, আরও একসপ্তাহ ছুটির মেয়াদ বাড়াল শিক্ষা দফতর

Date:

Share post:

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে আগেই বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছিল, রাজ্যের সমস্ত সরকারী স্কুল গরমের ছুটির পর আগামী ৩ জুন খুলতে চলেছে। তবে নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষা দফতর জানিয়েছেন, আপাতত স্কুল খুলছে না, ১০ জুন থেকে ছাত্র ছাত্রীরা স্কুল যাবে এবং পঠন পঠন শুরু হবে। ফলে বাড়ল গরমের ছুটির মেয়াদ! আপাতত খুলছে না স্কুল।
আজ, সোমবার স্কুল শিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকায় জানালো হয়েছে, ৩ জুন থেকে শিক্ষক–শিক্ষিকারা স্কুল আসবেন। তবে, লোকসভা ভোটের জন্য একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার কারণে ৯ জুনের আগে স্কুলগুলিতে পঠন পাঠনের পরিস্থিতি তৈরি হবে না। তাই ১০ জুন থেকেই ছাত্র-ছাত্রীরা ক্লাস করবে।
প্রসঙ্গত, ১ জুন শেষ হচ্ছে রাজ্যে সাত দফার ভোট গ্রহণ। ম্যারাথন লোকসভা নির্বাচনের পর ৩ জুনই স্কুল খোলার প্রস্তুতি নিয়েছে স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার পর গরমের ছুটির কারণে অতিরিক্ত ক্লাস করাতে হবে স্কুলে স্কুলে। ইতিমধ্যেই তা নির্দেশ দিয়েছে রাজ্য। ভোটের কাজে স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থাকার পর বিভিন্ন স্কুলে স্কুলে কী অবস্থা? বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের থেকে জানতে চেয়েছে স্কুল শিক্ষা দফতর।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...