Friday, June 26, 2026

খাবার কামড়াতেই মুখে পড়ল ব্লেড! সাফাই দিল এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার খাবারে এবার মিলল ব্লেড। এমনকি সেই খাবার পরিবেশনের পরে যাত্রীর মুখে পড়ে গেল ব্লেড (blade)। প্রায় আটদিন পরে সেই ঘটনায় দুঃখ প্রকাশ করে কারণ নিয়ে সাফাই দিল এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ। এমনকি নিজেদের অসচেতনতা ঢাকতে অভিযোগকারী যাত্রীকে বিনামূল্যে বিশ্বের যে কোনও জায়গায় বেড়ানোর সুযোগ দিল কর্তৃপক্ষ।

এয়ার ইন্ডিয়া ব্যাঙ্গালুরু (Bengaluru) থেকে সান ফ্রান্সিসকো (San Francisco) যাওয়ার বিমানে সওয়ারি ছিলেন কলকাতার একটি ইংরাজি দৈনিক সাংবাদিক ম্যাথুওরস পল (Mathures Paul)। খাবারে দেওয়া সবজি মুখে পুরতেই তাঁর সন্দেহ হয়। তারপরেও চিবাতেই আঁৎকে ওঠেন তিনি। মুখ থেকে সেই খাবার বেরোতেই দেখা যায় তাতে আস্ত একটি ধাতব ব্লেড। বিমান সেবিকাকে জানাতেই তিনি তিন সেকেন্ডের জন্য ক্ষমা চেয়ে খাবার বদলে দেন। এই ঘটনা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সেই সঙ্গে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে অভিযোগও দায়ের করেন।

সোমবার সেই ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করে ভারতীয় এই বেসরকারি বিমান সংস্থা। তাঁরা জানান, তদন্তে উঠে আসে সবজি প্রস্তুত করার মেশিনের ভাঙা অংশ খাবারের মধ্যে থেকে গিয়েছিল। কার্যত নিজেদের নজরদারির গাফিলতিকে ঢাকতে প্রযুক্তির অজুহাত দেন বিমান সংস্থা। খাবার পরিবেশন সংস্থা ও তাঁদের শক্ত সবজি কাটার যন্ত্রের (food processing machine) উপর দায় চাপিয়ে হাত ঝাড়ছে কর্তৃপক্ষ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...