Wednesday, June 24, 2026

দক্ষিণবঙ্গে রেমালের ফাইনাল রাউন্ড শেষ, ইনিংস শুরু করতে তৈরি ‘গরম’!

Date:

Share post:

রবি-সোমের দুর্যোগ কাটিয়ে মঙ্গলবার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আবহাওয়া (Weather Update)। বেশ কিছু জায়গায় এখনও জমা জল আর উপড়ে যাওয়া গাছ বিপর্যস্ত রেখেছে জনজীবনকে। প্রশাসন অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি শেষ হবার নয়। ঘূর্ণিঝড়ের (Cyclone Remal) তাণ্ডবকে ব্যাগ ফুটে ফেলে গরমে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দক্ষিণবঙ্গবাসীকে তৈরি হওয়ার কথাই বলছেন হাওয়া অফিসের কর্তারা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে রেমালের (Cyclone Remal) সৌজন্যে যেটুকু পারদ পতন হয়েছিল এবার তাকে পিছনে ফেলে তড়তড়িয়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার ইনিংস। আবহাওয়াবিদদের অনুমান, আগামী কয়েক দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে চলেছে গরম।

রবিবার রাত থেকে টানা বৃষ্টির জেরে গরমের অনুভূতি অনেকটাই কমেছে। সোমবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা কলকাতার স্বাভাবিক তাপমাত্রার থেকে ৮.৫ ডিগ্রি সেলসিয়াস কম। তবে মঙ্গলবার থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাচ্ছে আবহাওয়া। সপ্তাহ জুড়ে বাড়বে গরম। তীব্র তাপপ্রবাহের (Heatwave ) দাবদাহ না থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভোগান্তি হতে চলেছে কলকাতা সহ শহরতলীর বাসিন্দাদের। মঙ্গলবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, সঙ্গে থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। কমলা সতর্কতা (Orange Alert) জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলি ও কালিম্পং-এ। আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলি ও কালিম্পং, দুই দিনাজপুর ও মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।


 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...