Wednesday, April 8, 2026

সপ্তম দফার আগেও পুলিশে রদবদল কমিশনের! বদল সুন্দরবন এসপি

Date:

Share post:

শনিবার সপ্তম দফার নির্বাচন। তার আগে মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সেই সঙ্গে সরানো হল মিনাখাঁর এসডিপিও এবং রহড়া থানার আইসি-কেও। পরিবর্তে প্রতিটি পদের জন্য তিনজন করে নাম চেয়ে পাঠানো হয়েছে কমিশনের তরফে। প্রতি দফার নির্বাচনের আগে পুলিশ আধিকারিকদের সরিয়ে এলাকায় নতুন আধিকারিক নিয়োগ করার কমিশনের ট্র্যাডিশন শেষ দফাতেও বজায় থাকল। যদিও এখনও পর্যন্ত যতগুলি জেলায় পুলিশ কর্তাদের রদবদল হয়েছে সেখানে নির্বাচনে বিক্ষিপ্ত অশান্তি হওয়ার নজিরও রয়েছে।

মঙ্গলবার সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বরা রাওকে নির্বাচনের কাজ থেকে অব্যহতি দেয় কমিশন। সরিয়ে দেওয়া হয়েছে বসিরহাট পুলিশ জেলার মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে খড়দহ থানার আইসি দেবাশিস সরকারকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন।
বিস্তারিত আসছে…

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...