Friday, April 3, 2026

ভোট কর্মীদের জন্য সুখবর! শেষদফার ভোটে শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষদফা ভোটের আগে ভোট কর্মীদের জন্য সুখবর! ভোট কর্মীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে স্পেশাল ট্রেন চালু হতে চলেছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য যে বিপুল সংখক ভোটকর্মী ভোটের কাজে নিয়োজিত থাকবেন, তাঁদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১ জুন এবং ২ জুন মধ্যরাতেও ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখার উদ্দেশ্যে কিছু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একনজরে ভোটকর্মীদের জন্য স্পেশাল ট্রেন

নামখানা – শিয়ালদহ স্পেশাল ১ জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২ জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

ক্যানিং – শিয়ালদহ স্পেশাল ২ জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

বজবজ – শিয়ালদহ লোকাল ২ জুন রাত ১২:০৫-এর পরিবর্তে স্পেশাল ট্রেন হিসেবে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছেড়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হবে।

স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...