Tuesday, June 23, 2026

আমরা করব জয়! ‘রেমাল যোদ্ধাদের’ কৃতজ্ঞতা জানিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষয়ক্ষতির মোকাবিলা ও দুর্গতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। পুলিশ থেকে উদ্ধারকারী দল- হয়েছে উপকূলবর্তী এলাকায় লাগাতার কাজ করেছে তারা। মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডেলে (X Handle) তাঁদের কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।দুদিন ধরে বাংলার উপকূল থেকে উত্তরে দাপট দেখিয়েছে রেমাল (Remal)। ব্যাপক ক্ষতি হয়েছে। তবে, উদ্ধারকারী দলের তৎপরতায় দ্রুত উদ্ধার সম্ভব হয়েছে। এদিন সকালে নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) ‘রেমাল’ যোদ্ধাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী লেখেন,
“আমি ঘূর্ণিঝড় রেমালের থেকে সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি এবং মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
ত্রাণ কাজের সতর্ক নজর রাখার পাশাপাশি যাঁরা এই ভয়াবহ পরিস্থিতিতে মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে আমি আমার সেই ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
আমরা করব জয়!”


রবিবার সারারাত পরিস্থিতির উপর নজর রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ফোনে যোগাযোগ রেখেছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা ও কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেও। প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় সাহায্য ও ত্রাণ দেওয়ার পরামর্শ দেন মমতা। পরে জনসভা থেকেও জানান, লোকসভা নির্বাচন মিটে গেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।






Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...