Wednesday, April 1, 2026

রেলের আবাসন হবে, কাটা হল ৮৪০টি গাছ! সরব পরিবেশ কর্মীরা

Date:

Share post:

গোটা উত্তর ভারত প্রবল তাপপ্রবাহে জ্বলছে। উপকূল এলাকায় বারবার সাইক্লোনের প্রভাবে উজাড় হয়ে যাচ্ছে মানুষের বসতি। এই পরিস্থিতিতে পরিবেশ বিশেষজ্ঞরা বারবার গাছ লাগানোর পরামর্শ দিচ্ছেন। আর সেখানেই দেখা যাচ্ছে গাছ কেটে (deforestation) বিক্রি করে দু পয়সা ঘরে তুলতে ব্যস্ত ভারতীয় রেল। উপলক্ষ্য? শুধুমাত্র আবাসন তৈরি। আর তার জন্য কেটে ফেলা হল প্রায় সাড়ে আটশো গাছ। এভাবে গাছ কাটার প্রতিবাদে সরব বালুরঘাটের পরিবেশ কর্মী থেকে রেলযাত্রী সংগঠন। যদিও তাঁদের প্রশ্নে নিরুত্তর রেল কর্তৃপক্ষ।

এক ধাক্কায় ৮৪০টি গাছ কেটে ফেলেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে (NEFR)। বালুরঘাট (Balurghat) স্টেশনের পাশে কয়েক বিঘা জমি রয়েছে রেলের। ২০০৪ সালে ট্রেন চালু হওয়ার পরেই এই ফাঁকা জমিতে কয়েক হাজার মূল্যবান গাছ লাগানো হয়েছিল। সেগুলি এখন বড় এবং যথেষ্ট পরিণত। এবার সেখানে তৈরি হবে রেলের আবাসন। তার জন্য চুপিসাড়ে, নিমেষে কেটে ফেলা হল ৮৪০ টি গাছ। উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষে বিজ্ঞপ্তি জারি করে সেই কেটে ফেলা গাছ বিক্রির জন্য টেন্ডার (tender) প্রক্রিয়া শুরু হতেই জানতে পারা গেল গাছ কাটার বিষয়টি।

এই ঘটনায় সরব হয়েছে একলাখি বালুরঘাট রেল যাত্রী কল্যান ও সমাজ উন্নয়ন সমিতি। কাটিহার ডিভিশনের ডিআরএম (DRM, Katihar), জেনারেল ম্যানেজার (GM) সহ রেল আধিকারিকদের চিঠি দিয়েছেন তাঁরা। পরিবেশের ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। সেই সঙ্গে এই ভারসাম্য রক্ষায় স্টেশনের আশেপাশে রেলের যে জায়গা রয়েছে সেখানে প্রচুর পরিমাণ গাছ লাগানোর দাবি জানানো হয়েছে। তবে কোনও চিঠির কোনও উত্তর দেয়নি রেল কর্তৃপক্ষ। রেল কর্তৃপক্ষকে মেলে পরিবেশ রক্ষার বার্তা দিয়েছেন পরিবেশ কর্মী তুহিন শুভ্র মন্ডল।

Related articles

বাংলার ভোটার তালিকায় বিহারের ভোটার! পুরোনো প্যাটার্নে কারচুপির সত্যি ফাঁস তৃণমূলের

সেই একই প্যাটার্ন। আবারও বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলার ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোর থেকে...

নন্দীগ্রাম প্রচারে ‘জয় বাংলা’-‘চোর-চোর’ শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন শুভেন্দু!

‘জয় বাংলা’ শুনলেই তাঁর শিরায় দপদপানি শুরু হয়। তেড়ে তেড়ে যান বিদায়ী বিধায়ক তথা বিজেপি (BJP) প্রার্থী শুভেন্দু...

‘রাজা ইজ ব্যাক!’ নবজাতকের আগমনে আনন্দে ভাসছে রাজা রঘুবংশীর পরিবার

দীর্ঘদিনের শোক ঝেড়ে উৎসবের মেজাজে ইন্দোরের রঘুবংশী (Raja Raghuvanshi case) পরিবার। কারণ বাড়িতে এসেছে পুত্র সন্তান। মধুচন্দ্রিমায় মেঘালয়ে...

কাঁটাতারের এপারে আতঙ্কে শীতলকুচির চাষিরা, সরব অভিষেক

পঞ্চাশের বেশি পরিবার যাদের কাঁটাতারের পাশে জমি রয়েছে তারা সীমান্তে চাষ করতে যেতে ভয় পাচ্ছেন বলে বুধবার অভিযোগ...