Friday, June 26, 2026

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

Date:

Share post:

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharjee)। শুক্রবার কোচবিহার উৎসব ভবনে মহিলা তৃণমূলের (TMC) কর্মিসভায়। মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে আয়োজিত বিশেষ কর্মিসভায় ছিলেন জেলা মহিলা তৃণমূল সভানেত্রী শুচিস্মিতা দেবশর্মা, পুরসভার উপপ্রধান আমিনা আহমেদ, দলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন ও মহিলা নেতৃত্ব। রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আরও বেশি করে মহিলাদের আলোচনা করার নির্দেশ দেন চন্দ্রিমা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর যেসব উন্নয়নমূলক কাজ এবং প্রকল্প তিনি চালু করেছেন সেই সমস্ত দিক তুলে ধরতে বলেন মহিলা নেতৃত্বকে এবং তা লিফলেটে প্রকাশ করতে বলেন। সেই সঙ্গে ছোট ছোট বুথ মিটিং করতে বলেন। মোদিকে আক্রমণ করে চন্দ্রিমা (Chandrima Bhattacharjee) বলেন, প্রধানমন্ত্রী এতবার  বাংলায় এসে কোনও লাভ হয়নি।  বারংবার নির্বাচনের আগে আসেন।  কিন্তু সবাই দেখেছেন বাংলার মানুষ কী রায় দিয়েছেন। তিনি বারংবার আসুন অসুবিধা নেই। এসে দেখে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় কীভাবে উন্নয়ন করেছেন। বলেন,  বাংলা ভাষার বিরোধিতা করছেন প্রধানমন্ত্রী। তাই বাংলায় এসে কোনও লাভ হবে না।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...