Friday, June 26, 2026

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

Date:

Share post:

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া এবং বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক থেকে হাতে হাত মিলিয়ে কাজের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ছিলেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও।

অন্যান্য জেলার মতো এদিন ক্যামাক স্ট্রিটের অফিসে হওয়া বৈঠকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর জেলার নেতৃত্বকে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট জানিয়ে দেন, জেলায় সাংগঠনিকভাবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সকলকে। যেসব এলাকায় এখনও কাজ বাকি রয়েছে সেখানে প্রাধান্য দিতে হবে। দলের সর্বস্তরের কর্মীদের নিয়ে মাঠে নামতে হবে। আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে, তাঁদের সমস্যার কথা শুনতে হবে এবং বাস্তবে যে সমস্যাগুলি রয়েছে সেগুলি দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে।

একই সঙ্গে জঙ্গলমহলে রাজ্য সরকারের যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে সেগুলিকে আরও বেশি করে প্রচারের আলোয় আনতে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে স্থানীয় নেতৃত্ব-জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে হবে। বুথে লাগাতার কর্মসূচি নিতে হবে।

ছোট ছোট মিটিং করতে হবে। সাংগঠনিকভাবে জেলা আরও মজবুত করতে নতুন মুখ তুলে আনার দিকেও জোর দেন অভিষেক। সেইসঙ্গে নতুন, পুরনো নেতৃত্বের মধ্যে সমন্বয়ের বার্তাও দেন অভিষেক। ব্লক সভাপতির পদ নিয়ে কারও আপত্তি থাকলে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে। তবে প্রকাশ্যে বিক্ষোভ বা অন্তর্দ্বন্দ্ব সহ্য করা হবে না বলেই সতর্ক করেন তিনি। টাউন-ব্লক সভাপতি পরিবর্তন ও পরিমার্জন নিয়েও দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে দুই জেলার সভাপতি, জেলা চেয়ারম্যান, যুব সভাপতি, মহিলা সভানেত্রী, শ্রমিক সংগঠনের সভাপতি, ফ্রন্টাল অর্গানাইজেশনের নেতৃত্ব এবং একাধিক বিধায়ক-মন্ত্রী উপস্থিত ছিলেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...