Sunday, March 15, 2026

সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন রোনাল্ডো

Date:

Share post:

গোল করে রেকর্ড গড়াই যেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাজ। ক্যারিয়ারের শেষ দিকে এসেও একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন তিনি। ব্যক্তিগত পারফরম্যান্সে নিজের নামের প্রতি করছেন সুবিচার। এবার সৌদি লিগের শেষ ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়েছেন এই পর্তুগিজ তারকা। আল ইত্তিহাদের বিপক্ষে দলকে বড় জয় এনে দিতে জোড়া গোল করেছেন পর্তুগিজ মহাতারকা রোনাল্ডো। আর তাতেই ভেঙে দিয়েছেন রেকর্ড। সৌদি লিগের ইতিহাসে এক মরসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। ২০১৮-১৯ মরসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন ‘সিআর সেভেন’।

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনাল্ডো। ক্লাবটির জার্সি গায়ে এখনও পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনাল্ডোর গোল সংখ্যা ৪৪টি।এদিকে, নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনাল্ডো। তিনি লিখেছেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

সোমবার রাদে প্রথম দুইটি গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালে জড়ান। নেপথ্যে নায়ক রোনাল্ডো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরও একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি। আর আল নাসর ম্যাচ জেতে ৪-২ গোলে।এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার কৃতিত্ব অর্জন করছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চারটি আলাদা আলাদা দেশ ইংল্যান্ড এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব, স্পেন এর রিয়াল মাদ্রিদ, ইতালির জুভেন্টাস ক্লাব এবং সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে এক মরসুমে সর্বাধিক গোল করার রেকর্ড করেছেন। তবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাঁচ নম্বর দেশে খেলার গুঞ্জন শোনা যাচ্ছে জার্মানির ক্লাব বায়ের লেভারকুসেনের সঙ্গে এমনটাই জল্পনা।





 

spot_img

Related articles

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...