Thursday, April 16, 2026

শিক্ষকদের কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগে ‘না’! বড় নির্দেশ নির্বাচন কমিশনের 

Date:

Share post:

১লা জুন, শনিবার লোকসভা ভোটর (Loksabha Election) শেষদফা। গণনা ৪ জুন। তার আগেই ভোটের গণনা নিয়ে বড় নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election Commission of India)। নির্দেশিকায় উল্লেখ, রাজ্যের যে কোনও সরকারি এবং সরকারপোষিত স্কুলে কর্মরত স্থায়ী বা অস্থায়ী শিক্ষকদের ভোটগণনার সময়ে ‘কাউন্টিং এজেন্ট’ (Counting Agent) হিসাবে নিয়োগ করা যাবে না। বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, শুধু শিক্ষক নয়, কোনও সরকারি কর্মচারীকেই কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যায় না। তা সত্ত্বেও কোথাও কোথাও শিক্ষকদের দিয়ে এই কাজ করানো হত বলে অভিযোগ। কমিশন নতুন নির্দেশিকা জারি করে সেই বিষয়টি ফের এক বার স্পষ্ট করে দিল। কমিশনের নিয়ম মোতাবেক, ভোটগণনার সময়ে সংশ্লিষ্ট কেন্দ্রের রিটার্নিং অফিসারের তত্ত্বাবধানে এবং নির্দেশে, প্রার্থীদের উপস্থিতিতে গণনার কাজ চলে। কিন্তু একাধিক জায়গায় গণনার কাজ হওয়ার কারণে প্রার্থীর একার পক্ষে সর্বত্র একই সময়ে উপস্থিত থাকা সম্ভব হয় না। সেই কারণে তাঁরা নিজেদের পক্ষে কাউন্টিং এজেন্ট নিয়োগ করে থাকেন।

ওই এজেন্টরা প্রার্থীর হয়ে নির্দিষ্ট গণনাকেন্দ্রে ভোটগণনার কাজ পর্যবেক্ষণ করে থাকেন। অর্থাৎ, যে কোনও গণনাকেন্দ্রে কাউন্টিং এজেন্ট হলেন প্রার্থীর প্রতিনিধি। তাঁকে গণনার নিয়মকানুন সম্পর্কে সম্পূর্ণ অবগত থাকতে হয়। সেই কাজেই সরকারি কিংবা সরকারপোষিত স্কুলের স্থায়ী বা অস্থায়ী শিক্ষকদের নিয়োগ করা যাবে না বলে জানিয়ে দিল কমিশন।


Related articles

৪ তারিখ আসব আবির খেলতে: বজবজে রোড-শো শেষে আশ্বাস অভিষেকের

লোকসভা নির্বাচনে ভোটের ব্যবধানের নিরিখে বরাবর রেকর্ড গড়ে ডায়মন্ড হারবার। তার মধ্যে বড় ভূমিকা নেয় বজবজ বিধানসভা কেন্দ্র।...

অ্যাকাউন্টে টাকা দিয়ে আচরণবিধি ভঙ্গ! বিজেপির বিরুদ্ধে কমিশনকে ব্যবস্থা নেওয়ার বার্তা মমতার

অভূতপূর্ব নির্বাচনে নতুন দৃষ্টান্ত স্থাপন করল বিজেপি। বাংলার নির্বাচনে মহিলা ভোট পেতে মহিলাদের মন জয়ে মরিয়া বিজেপি নির্বাচনের...

বালিতে রোড শো-এ ‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে গেলেন শুভেন্দু

বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের ঠিক আট দিন আগে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার বালি। বুধবার বিকেলে বালির বিজেপি...

রাজ্যপালের মুখে ‘পরিবর্তন’-এর স্লোগান! পাল্টা তোপ দাগলেন মমতা

বাংলা নববর্ষের সকালে বঙ্গবাসীর উদ্দেশে প্রথম বিবৃতি দিলেন বাংলার নয়া রাজ্যপাল আর এন রবি (R. N. Ravi)। আর...