Monday, April 13, 2026

থানায় ঢুকে পুলিশ কর্মীদের বেদম মার! ১৬ সেনা জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের কাশ্মীর পুলিশের 

Date:

Share post:

পুলিশ কর্মীদের এলোপাথাড়ি মারধর ও সোজা থানায় ঢুকে ভাঙচুরের অভিযোগ সেনা জওয়ানদের (Indian Army) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো অশান্ত হয়ে উঠল জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) কুপওয়াড়া (Kupwara)। লোকসভা নির্বাচনের আবহে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার রাত ৯.৪০ নাগাদ কুপওয়াড়া জেলার এক থানায় এই হামলা চলে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ১৬ সেনা জওয়ান এই হামলা চালায়। তাঁদের মধ্যে ৩ জন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার আধিকারিক ও রয়েছেন। ইতিমধ্যে হামলার ঘটনায় ১৬ জওয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ।
কিন্তু আচমকা কেন এমন ঘটনা? 
পুলিশের অভিযোগ, মঙ্গলবার একটি মামলার তদন্তে কুপওয়াড়ার বটপোরা গ্রামে এক জওয়ানের বাড়িতে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ। আর সেই অভিযানের খবর সেনা ক্যাম্পে পৌঁছতেই রাত ৯.৪০ নাগাদ ওই থানায় রীতিমতো তাণ্ডব চালায় জওয়ানরা। ইতিমধ্যে পুলিশের দায়ের করা এফআইআরে জানানো হয়েছে, ৩ সেনা আধিকারিকের নেতৃত্বে জোর করে থানায় ঢোকে জওয়ানরা। এরপর কর্তব্যরত পুলিশ কর্মীদের এলোপাথাড়ি মারধর করে। এদিকে পুরো ঘটনার কথা জানাতেই ঘটনাস্থলে পৌঁছন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের এই হামলার কথা জানানো হলে রাতেই থানায় আসেন তাঁরা। এরপরই সেখান থেকে চম্পট দেন ৩ সেনা কর্তা-সহ অন্যান্য জওয়ানরা। এমনকী গুলাম রসুল নামে এক পুলিশ কর্মীকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ওই সেনা জওয়ানদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশের দাবি, জওয়ানদের মারে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ আধিকারিক-সহ ৫ পুলিশ কর্মী।
তবে মঙ্গলবার রাতে থানায় সেনা জওয়ানদের হামলার সেই ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীদের এলোপাথাড়ি মারধর করছেন জওয়ানরা। যদিও সেনার তরফে এই হামলার পুরোপুরি অস্বীকার করা হয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, পুলিশ ও সেনা জওয়ানদের মধ্যে ঝগড়া ও মারধরের খবর পুরোপুরি ভিত্তিহীন। এক তল্লাশি অভিযান নিয়ে দুই তরফে সামান্য মতভেদ তৈরি হয়েছিল, যা ভালোভাবেই মিটিয়ে নিয়েছে দুই পক্ষ।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...