Friday, June 12, 2026

৪ জুন রাজধানীতে পরিবর্তন হচ্ছেই: শেষবেলার প্রচারে প্রত্যয়ী বার্তা অভিষেকের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষদফার ভোটগ্রণের প্রচার শেষ। বৃহস্পতিবার, শেষ বেলার প্রচারে রোড শো শেষে নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারের মহেশতলার ডাকঘরে ভাষণ দেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আর সেখান থেকেই তিনি জানিয়ে দেন ৪ জুন রাজধানীতে পরিবর্তন হচ্ছেই। এবার ডায়মন্ড হারবারে শুধু জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই বলে মত অভিষেকের।এদিন জনসুদ্রে ভেসে রোড শো করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপরে বক্তব্যে তিনি জানান, ১০ মার্চ ব্রিগেটে জনগর্জন সভা থেকে তৃণমূল সভানেত্রী প্রার্থী তালিকায় ঘোষণা করেন। তার পর থেকে কোচবিহার থেকে শুরু করে প্রায় ৮০ দিন ধরে প্রচার করেছেন। এর পরেই বিজেপিকে তুলোধনা করে অভিষেক বলেন, সন্দেশখালি করে দেশের সামনে বাংলার সম্মান নীচু করেছে। প্রাপ্য আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চনা করেছে মোদি সরকার।

মহেশতলার রাস্তা, জল-সহ কী কী উন্নয়ন করেছেন তাঁর খতিয়ান দেন ডায়মন্ড হারবারের সাংসদ। একই সঙ্গে বিজেপিকে তীব্র কটাক্ষ করে বলেন, আর তো প্রচার বাকি নেই, সুতরাং বিজেপি নেতাদের চ্যালেঞ্জ করেও লাভ নেই। এত দিন ধরে বলার পরেও, গত দশ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করতে ব্যর্থ হয়েছে বিজেপি। ডায়মন্ড হারবারের সাংসদ তথা প্রার্থী জানান, দুদিন আগে বিধ্বংসী ঘূর্ণিঝড় রিমেলের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কর্মীরা ত্রাণ শিবির তৈরি করে সেখানে দুর্গত মানুষদের থাকার ব্যবস্থা করেছে। যাদের বাড়ি ভেঙেছে, ১৫ দিনের মধ্যে রিমেলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিয়ে আমাদের সরকার সাহায্য করবে, কারও কাছে হাত পাততে হবে না।

অভিষেকের কথায়, এই বিধানসভা থেকে ২০১৯ সালে আমরা ৪৩ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলাম। ২০২১ সালেও যখন বিজেপি গেল-গেল রব তুলেছিল, তখনও এখানকার মানুষ জোড়াফুলের প্রার্থীকে জিতিয়ে ছিলেন। আমি ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভোট চাই না, আমি আমার মা-ভাই-বোনোদের কাছে আবদার করি। তাই এবার আমি ডায়মন্ড হারবার কেন্দ্রে ৪ লক্ষ ভোটের ব্যবধানের লক্ষ্যমাত্রা রেখেছি।







Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...