Monday, April 6, 2026

আজ লোকসভা ভোটের শেষ প্রচার, মহানগরীতে মমতার মেগা রোড শো

Date:

Share post:

২০২৪ লোকসভা নির্বাচনের শেষ প্রচার আজ (Last Election campaign)। আগামী শনিবার (১ জুন) আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭টি আসনে ভোটগ্রহণ হবে। বাংলা, বিহার, বারাণসী, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ওড়িশা ও চণ্ডীগড়ে নির্বাচন হবে। এরাজ্যের কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার ও দমদমে ভোট হবে শনিবার। নির্বাচন কমিশনের (EC )দেওয়া সময় অনুযায়ী আজ বিকেল পাঁচটাতেই শেষ হচ্ছে প্রচার। খুব স্বাভাবিকভাবেই দিনভর নজর থাকবে দেশ জুড়ে শেষ দিনের ভোটপ্রচারের দিকে। আজ মহানগরীতে মেগা রোড শো করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

যাদবপুর এবং কলকাতা দক্ষিণের দুই তৃণমূল প্রার্থীকে (TMC) নিয়ে আজ দুপুর আড়াইটা থেকে পদযাত্রা শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। প্রায় ১২ কিলোমিটারের একটু বেশি পথ হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ কলকাতার গোপালনগর মোড় পর্যন্ত মিছিল করবেন তিনি।

একনজরে শেষবেলার প্রচারে মমতার মেগা পদযাত্রার রুট ম্যাপ

• যাদবপুর থেকে গোলপার্ক, গড়িয়াহাট, বালিগঞ্জ ফাঁড়ি, ল্যান্সডাউন, পদ্মপুকুর, চক্রবেড়িয়া, যদুবাবুর বাজার, হরিশ মুখার্জি রোড, ফায়ার ব্রিগেড হয়ে গোপাল নগর পর্যন্ত পদযাত্রা

• ২টোর মধ্যে যাদবপুরের সুকান্ত সেতুর কাছে জমায়েত

• দুপুর ২.৩০ মিনিট পদযাত্রা শুরু, দায়িত্বে অরূপ বিশ্বাস

• পঞ্চাননতলা থেকে বৈশ্বানর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আরেকটি মিছিল যুক্ত হবে

• মিছিল শেষ হবে গোপালনগরে


 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...