Thursday, June 25, 2026

টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে বিরাট বার্তা কোহলির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন তারপরই টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে শুরু টি-২০ বিশ্বকাপ। ৫ জুন টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড। তবে সেই ম্যাচের নামার টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। একদিনের বিশ্বকাপের হারের জ্বালা এই ট্রফি জয় দিয়েই ভুলতে চান তিনি।

এই নিয়ে বিরাট সম্প্রচারকারী সংস্থাকে এক সাক্ষাৎকারে বলেন, “ প্রত্যাশার চাপ তো থাকবেই। ভারত যেখানেই খেলুক এই চাপ থাকে। আমি বলব না যে, এই চাপ থাকা উচিত নয়। মানুষ আমাদের নিয়ে আশা করবে এটা স্বাভাবিক। আমাদের দেশে ক্রিকেটকে আলাদা ভাবে দেখা হয়। এটাই আমাদের শক্তি। কিন্তু যদি এই চাপকে আমরা গুরুত্ব দিই তাহলে এটাই আমাদের দুর্বলতা হয়ে যাবে। আমাদের উচিত সমর্থকদের প্রত্যাশাকে আমাদের শক্তি হিসাবে দেখা। এটাই আমাদের অনুপ্রেরণা দেবে।আমাদের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ জয়। ”

একই কথা শোনা গেল পন্থের গলাতেও। গাড়ি দুর্ঘটনার পর টি-২০ বিশ্বকাপ থেকেই ভারতীয় দলের জার্সি গায়ে কামব্যাক করতে চলেছেন তিনি। এই টুর্নামেন্ট নিয়ে পন্থ বলেন, “ আমি দায়িত্ব নিতে ভালবাসি। দলে এলে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে হয়। সেটাই দায়িত্ব। আর সেই দায়িত্ব পেলে ভাল খেলতে হয়। দলের জন্য এর থেকে ভাল আর কিছু হতেই পারে না। আমি সেই দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে আছি।“

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ হওয়ার ইচ্ছে ছিল চন্দ্রকান্তের, কিন্তু করেননি আবেদন, কেন ?

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...