Wednesday, June 24, 2026

পাকাপাকিভাবে আলাদা হলো অর্জুন- মালাইকার পথ! 

Date:

Share post:

বলিউডে (Bollywood) নতুন ব্রেকআপ স্টোরি: মুখ্য চরিত্রে অর্জুন কাপুর এবং মালাইকা আরোরা (Arjun Kapoor & Malaika Arora)। দুজনের লিভ- ইন সম্পর্ক বেশ কিছুদিন ধরে টালমাটাল অবস্থায় ছিল। কেউ প্রকাশ্যে কিছু না বললেও মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছিল যে বলিউডের ‘মুন্নি’র সঙ্গে আর নিজের নাম জড়াতে চান না অর্জুন। তাই দুজনেই পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নাকি ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছেন।

মালাইকা আরোরা এবং অর্জুন কাপুরের প্রেমের সম্পর্কে বারবার বয়স নিয়ে ট্রোলিং-এর শিকার হতে হয়েছিল ‘এক্স’ লাভ বার্ডসকে। বিচ্ছেদ কি সেই কারণেই? এখন মালাইকার বয়স ৫০, অর্জুনের ৩৮। গতবছর অগস্ট মাসে যখন দুজনের ব্রেকআপ জল্পনা তুঙ্গে, একসঙ্গে লাঞ্চ ডেটে গিয়ে সব জল্পনায় জল ঢেলেছিলেন যুগলে। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খান নতুন বউয়ের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। তাহলে অভিনেত্রীই বা কেন নতুন পথে পা বাড়াবেন না? ঠিক এই নিয়ে যখন ভাবতে শুরু করেছিলেন মালাইকা, তখনই অর্জুনের সঙ্গে দূরত্ব বাড়ে। কফি উইথ করণের মঞ্চে মালাইকাকে বিয়ের ব্যাপারে খোলাখুলি কথা বলতে রাজি হননি অর্জুন। খটকা বাড়ে। এবার ব্রেকআপের খবরে দুই আর দুই মিলিয়ে চার করে ফেলেছে নেটদুনিয়া। নায়ক – নায়িকা কেউই এই নিয়ে কিছু জানাননি।


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...