Wednesday, June 24, 2026

শেষদফায় দুর্যোগের ভ্রুকুটি, বৃষ্টি থেকে ভোট বাঁচাতে তৎপর কমিশন

Date:

Share post:

লোকসভা নির্বাচনের শেষদফায় দুর্যোগের ভ্রুকুটি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার রাত থেকেই চলছে টানা বৃষ্টি (Rain)। এই পরিস্থিতিতে সপ্তমদফার ভোট প্রস্তুতিতে ব্যস্ত প্রশাসন ও নির্বাচন কমিশন (Election Commission)। এই দফায় কলকাতার (Kolkata) দুই কেন্দ্র-সহ রাজ্যের ৯টি লোকসভা আসনে ভোট শনিবার। শুক্রবার তাই বৃষ্টি মাথায় নিয়েই ডিসি-আরসি থেকে ভোটসরঞ্জাম নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন ভোটকর্মীরা।শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকায় সুষ্ঠু ভোটগ্রহণ নিয়ে কিছুটা উদ্বিগ্ন কমিশন (Election Commission)। তবে বৃষ্টিতে যাতে ভোট প্রক্রিয়া কোনরকম ভাবে বিঘ্নিত হতে না পারে তার সবরকম ব্যবস্থা রাখতে  কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের জন্য পর্যাপ্ত ছাউনি, এমারজেন্সি লাইট, জেনারেটর, নীচু এলাকার থাকা ভোটকেন্দ্রগুলি থেকে জমা জল বের করার জন্য পাম্প মজুত রাখতে বলা হয়েছে।







Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...