Friday, April 3, 2026

পরশুই আত্মসমর্পণ: স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জেলে যেতে গর্বিত, দাবি কেজরির

Date:

Share post:

সপ্তম তথা শেষ দফার নির্বাচনের পরই আত্মসমর্পণের ঘোষণা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal)। সুপ্রিম কোর্টের নির্দেশে রবিবার তাঁকে তিহার জেলে (Tihar jail) আত্মসমর্পণ (surrender) করতে হবে। শুক্রবার কেজরি জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই তিনি আত্মসমর্পণ করবেন। তাঁর এই জেল যাত্রাকে দেশের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তাঁর আন্দোলন বলেই দাবি করেছেন কেজরিওয়াল। আর এই আন্দোলন করে তিনি ‘গর্বিত’ বলেও দাবি করেছেন।

নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার জন্য ২১ দিনের জামিনের আবেদন মঞ্জুর করার জন্য সর্বোচ্চ আদালতকে (Supreme Court) ধন্যবাদ জানান অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করেন, এবার জেলে যাওয়ার পরে আদৌ কেন্দ্রের স্বৈরাচারী সরকার তাঁর সঙ্গে কেমন ব্যবহার করবেন। শুক্রবার ভিডিও বার্তায় আত্মসমর্পণের বার্তা দিয়ে কেজরি প্রকাশ করেন কীভাবে অসুস্থতা থাকা সত্ত্বেও তাঁর সঙ্গে দ্বিচারিতা করা হয়েছিল। জামিনের মেয়াদ দীর্ঘায়িত করার যে আবেদন তিনি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে তার কারণও ভিডিও বার্তায় তুলে ধরেন।

সুপ্রিম কোর্ট জামিনের মেয়াদ বাড়ানোর মামলা না শোনায় রবিবারই তিহার জেলে ফিরতে হবে কেজরিকে। বেলা ৩টে নাগাদ আত্মসমর্পণ করার কথাও তিনি জানান এদিন। তবে ইডি-র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবারই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের মামলা করেছেন কেজরি।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...