Wednesday, May 13, 2026

পানীয় জলের সমস্যা মেটাতে তৎপর মেয়র, শিলিগুড়ি পুরসভার সামনে ফের ‘গাজোয়ারি’ বিজেপির

Date:

Share post:

পানীয় জলের (Drinking Water) সমস্যায় জেরবার শিলিগুড়ি (Siliguri)! সময় যত গড়াচ্ছে রাজ্য প্রশাসনের তরফে একাধিক উদ্যোগ নেওয়া হলেও ফের নোংরা রাজনীতির অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। ইতিমধ্যে পানীয় জলের সংকট মেটাতে শিলিগুড়ি শহরজুড়ে বাড়ানো হল ট্যাঙ্কের সংখ্যা। শুক্রবার সকাল থেকে ইতিমধ্যে ৪৭ ওয়ার্ডে পাঠানো হয়েছে মোট ২৯টি ট্যাঙ্ক (Tank)। এই ট্যাঙ্কের সংখ্যা আরও বাড়ানো হবে বলেই পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি পিএইচই-এর (PHE) তরফেও জলের পাউচ তৈরি করে বিভিন্ন এলাকায় বিলি করা হচ্ছে বলে খবর। কিন্তু সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে রাজ্য প্রশাসন ও পুরসভা যৌথ উদ্যোগ নিলেও শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি পুরসভার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ তাঁদের সরাতে গেলে বাঁধে বিপত্তি! বাধা পেয়েই পুলিশের উপর চড়াও হয় বিজেপি কর্মী সমর্থকরা। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থকদের গাজোয়ারির জেরে রীতিমতো অশান্তি ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, এদিন পুরসভার বাইরে যখন বিক্ষোভ চলছে ঠিক তখনই জল সমস্যা মেটাতে সাংবাদিক বৈঠক করছিলেন মেয়র গৌতম দেব। আচমকাই এমন অশান্তির খবর পেয়ে মাঝপথেই তিনবি সাংবাদিক বৈঠক বন্ধ করতে বাধ্য হন বলে খবর। এদিন শিলিগুড়ির জলসঙ্কট মোকাবিলায় পুরসভার তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, সাংবাদিক বৈঠকে সে সব নিয়েই কথা বলছিলেন মেয়র। গৌতম আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার থেকে একাধিক বার ফোন করে শিলিগুড়ির পরিস্থিতির খোঁজ নিয়েছেন। সঙ্কট মোকাবিলার জন্য পাউচ এবং জলের ট্যাঙ্কের পরিমাণও বাড়ানো হচ্ছে। এত দিন দিনে এক লক্ষ পানীয় জলের পাউচ শিলিগুড়িতে বিলি করছিল পুরসভা। এ বার থেকে দুই থেকে তিন লক্ষ পাউচ বিলি করার বন্দোবস্ত করা হবে। কিন্তু সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে যখন পুরসভার পদক্ষেপের বিষয় নিয়ে সরব মেয়র, তখনই পুরসভার বাইরে চরম অসভ্যতা শুরু বিজেপির কর্মী, সমর্থকদের।

তবে এদিন পুলিশি বাধার মুখে পড়ে গাজোয়ারি বন্ধ হয়ে যেতেই পুরসভার সামনে বসেই বিক্ষোভ প্রদর্শন শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। আগেভাগেই শুক্রবার জল সমস্যা মেটাতে দুপুর ১টায় সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছিলেন মেয়র গৌতম দেব। এদিন সেই প্রতিশ্রুতিমতোই দুপুরে মেয়র সাংবাদিক সম্মেলন শুরুর আগে পুরসভার বাইরে চূড়ান্ত অসভ্যতা শুরু করে বিজেপি। পরে পুলিশ বিক্ষুব্ধদের সরাতে গেলেই শুরু হয়ে যায় গণ্ডগোল।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...