Saturday, April 4, 2026

স্নাতকে অনলাইনে ভর্তি নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চশিক্ষা দফতরের!

Date:

Share post:

স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া (College admission in Degree course) নিয়ে এবার বড় সিদ্ধান্ত ঘোষণার পথে রাজ্যের উচ্চশিক্ষা দফতর (State Higher Education Department)। এবার থেকে সব কলেজে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি (Online Admission in College) প্রক্রিয়া শুরু হতে চলেছে। ভোটের ফল প্রকাশ হবে আগামী মঙ্গলবার। এরপর বৃহস্পতিবার অর্থাৎ ৬ জুন পর্যন্ত থাকছে আদর্শ আচরণবিধি। শিক্ষা দফতর সূত্রে খবর এই বিধি উঠে যাওয়ার পরই সরকারিভাবে নির্দেশিকা জারি করা হবে। ইতিমধ্যেই নবান্নের (Nabanna)তরফে সবুজ সংকেত মিলেছে। সম্ভবত ২২ জুন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে মনে করা হচ্ছে।

কলেজে অনলাইন ভর্তির বিষয়টি নিয়ে কিছু পরিকাঠামোগত সমস্যা থাকায় তা বাস্তবায়িত করা যাচ্ছিল না। তবে চলতি শিক্ষাবর্ষে কলেজের হাতে মেধা তালিকার কোনও ক্ষমতা রাখতে চায় না উচ্চশিক্ষা দফতর। সাম্প্রতিককালে কলেজে পড়ুয়া ভর্তির বেনিয়ম থেকে শুরু করে স্বজনপোষণের একাধিক অভিযোগে জর্জরিত হতে হয়েছে রাজ্য সরকারকে। সেই সমস্যা এড়াতে এবার সবটাই উচ্চশিক্ষা দফতরের তরফে দেখা হবে বলে জানা যাচ্ছে। কলেজগুলি শুধু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যেভাবে পড়ুয়াড়া কলেজে পড়ার সুযোগ পান এবার থেকে রাজ্যের প্রায় সাড়ে পাঁচশোরও বেশি কলেজে স্নাতক স্তরে সেই নিয়ম মেনে চলা হবে। এই সংক্রান্ত বিশেষ নির্দেশিকা জারি করার পরই কলেজগুলিকে ভর্তির ব্যাপারে ট্রেনিং দেওয়া হবে বলে অসমর্থিত সূত্রের খবর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...