Friday, April 3, 2026

ব্রিটেন থেকে তাল তাল সোনা আসছে দেশে! খুশির খবর শোনাল RBI

Date:

Share post:

দেশের সোনা। কিন্তু নানা আইনি জটিলতায় পড়ে রয়েছে বিদেশের ভল্টে। তার মধ্যে ১০০ টন সোনা ব্রিটেনের ভল্ট থেকে ভারতে ফেরানোর উদ্যোগ নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনার (Gold) সঙ্গে জড়িয় আছে ভারতীয়দের আবেগ। ১৯৯১ সালের পর এই প্রথম এত পরিমাণ সোনা আসছে দেশে। বিদেশের ভল্টে রয়েছে ভারতীয় সোনার এক-তৃতীয়াংশ। ব্রিটেনের (Britain) ভল্টে এই সোনা রাখার জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ডকে ‘স্টোরেজ কস্ট’ দিতে হত ভারতকে (India)। এই ১০০ টন সোনা দেশে ফিরলে খরচও বাঁচাবে। এর আগে ১৯৯১ সালে চন্দ্রশেখর সরকার অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়ে। দেশের সোনা বিদেশে বন্দক রাখার সিদ্ধান্ত নেয়। ৪০০ মিলিয়ন ডলার সংগ্রহের জন্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ও ব্যাঙ্ক অফ জাপানকে ৪৬.৯১ টন সোনা বন্দক দিয়েছিল RBI। সেই সোনাই ফিরে আসছে দেশে।

এদিকে ১৫ আগে মনমোহন সিং সরকারের আমলে আইএমএফ থেকে ২০০ টন সোনা কিনেছিল আরবিআই। গত বছরই ২৩ টনের মতো আরও সোনা কিনেছিল ভারত। ধীরে ধীরে দেশের সোনার সঞ্চয় ক্রমশ বেড়েছে। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে ভারতের কাছে সোনা আছে ৮২২.১ টন। তার মধ্যে বিদেশের ভল্টে রয়েছে ৪১৩.৮ টন সোনা। কিন্তু বিদেশ থেকে সেই সোনা দেশে আনতে গেলে অনেক আইনি জটিলতা পেরতে হয়। এবার সেই সম্পদই এবার ধাপে ধাপে দেশে ফেরাচ্ছে RBI। মুম্বই ও নাগপুরের মিন্ট রোডের আরবিআই বিল্ডিং-এর ভল্টে থাকবে এই সোনা। ১০০ টন সোনা আনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করতে হবে। তার সঙ্গেই চূড়ান্ত নিরাপত্তার ব্যবস্থাও করতে হবে কেন্দ্রীয় সরকারকে।







Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...