Tuesday, April 7, 2026

কলকাতার বিমানসেবিকার পায়ুদ্বারে সোনা! হইচই কাণ্ড এয়ারপোর্টে

Date:

Share post:

ফ্লাইটে সফর কালে নিষিদ্ধ মাদক থেকে শুরু করে মূল্যবান হিরে পাচার করতে গিয়ে অনেকেই ধরা পড়েছেন। কিন্তু পায়ুদ্বারে সোনা লুকিয়ে তা পাচার করা যে পরিকল্পনা বিমানসেবিকা (Kolkata Airhostess planned to smuggle the gold by hiding it in the anus) করেছিলেন তাতে রীতিমত হইচই পড়ে গেছে এয়ারপোর্টে। সুরভি খাতুন (Surbhi Khatun) নামের ওই বিমানসেবিকার কাণ্ডে চক্ষু চড়কগাছ আধিকারিকদের।

কলকাতার (Kolkata) বাসিন্দা ওই বিমানসেবিকার পায়ুদ্বারে ৯৬০ গ্রাম সোনা লুকোনো ছিল বলে খবর মিলেছে। কেরলের কান্নুরে ওই সোনা পাচারের চেষ্টা করছিলেন তিনি।গোয়েন্দাদের কাছে খবর ছিল মাস্কাট থেকে কেরলে (Kerala) সোনা পাচার হবে। সেইমতো প্রস্তুত ছিলেন তাঁরা। সুরভিকে আটক করে রাজস্ব বিভাগের আধিকারিকরা (Revenue Department officials) জেরা করতেই বিমানসেবিকা নিজেই সোনা বের করে দেন। এই প্রথম দেশের মধ্যে কোন উড়ান সংস্থার কর্মীর এভাবে সোনা পাচার করার চেষ্টায় অভিযুক্ত হলেন। সুরভি যে এয়ারলাইন্সে কাজ করতেন তারা এই নিয়ে কোন মন্তব্য করতে চাইনি। অভিযুক্ত কীভাবে এত পরিমাণ সোনা নিয়ে ফ্লাইটে উঠলেন এবং এর সঙ্গে কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। আপাতত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।


 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...