Sunday, April 5, 2026

নজরে ওয়েবকাস্টিং! শেষ দফার ভোটের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের 

Date:

Share post:

বুথে ওয়েবকাস্টিংয়ের (Webcasting) ক্যামেরা বন্ধ থাকলে ভোটগ্রহণও (Voting ) বন্ধ রাখতে হবে। সপ্তম তথা শেষ দফার ভোটে নির্বাচন কমিশনের (Election Commission of India) নজরে ওয়েবকাস্টিং। বৃহস্পতিবার কমিশনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ভোটগ্রহণ পর্বে ক্যামেরা ঠিকঠাক চলছে কি না, তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকেই। এ নিয়ে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।

কমিশন সূত্রে খবর, কোনও কারণে কোনও বুথে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে। তবে প্রিসাইডিং অফিসারের জবাব সন্তোষজনক না হলে সঙ্গে সঙ্গে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এমনকি, কোনওরকম গাফিলতি নজরে পড়লে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করতে বলা হয়েছে। কমিশন সাফ জানিয়েছে, ১০০ শতাংশ বুথেই থাকবে ওয়েবকাস্টিং। তবে কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে ওয়েবকাস্টিং সম্ভব নয়।

ইতিমধ্যে রাজ্যের প্রান্তিক কেন্দ্রগুলিতে ভোট কর্মী ও নিরাপত্তারক্ষীদের বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে কমিশন।সপ্তম দফায় রাজ্যে ৯ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। মোট ১৭ হাজার ৪৭০টি বুথে চলবে ভোটগ্রহণ। তার মধ্যে ৩,৭৪৮টি স্পর্শকাতর। কমিশন জানিয়েছে, সপ্তম দফায় ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্যে। ৩৩ হাজার ২৯২ জন রাজ্য পুলিশ কর্মীও মোতায়েন থাকছে।


Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...