Friday, June 26, 2026

বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন, তারপরই শুরু টি-২০ বিশ্বকাপ। ২ জুন থেকে শুরু হবে এই মেগা টুর্নামেন্ট। আর ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। আর তারই প্রস্তুতি টিম ইন্ডিয়া। আর এরই মাঝে টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

এই নিয়ে আইসিসির একটি ভিডিওতে ভারত অধিনায়ক বলেন, “আগে এখানে খেলিনি আমরা। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। ৫ জুন আমাদের প্রথম ম্যাচের সময় যেরকম আবহাওয়া থাকবে, সেটার সঙ্গে সড়গড় হতে হবে।” এরপরই রোহিত বলেন, “ স্টেডিয়ামটা খুবই সুন্দর। প্রথম ম্যাচে যখন দর্শকরা মাঠে খেলা দেখতে আসবেন, তখন আরও ভালো লাগবে।”

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক ভিডিও। বৃষ্টির থেকে বাঁচতে হোটেল থেকে বেরিয়ে এক ছুটে ক্যাবে উঠেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। জল থেকে বাঁচতে এক লাফ রোহিত-দ্রাবিড়ের। নিউইয়র্কে হচ্ছে বৃষ্টি । তার মধ্যেই রোহিত এবং দ্রাবিড়কে দেখা যাচ্ছে ক্যাব ধরার জন্য দৌড়তে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বেশ ভারী বৃষ্টি হচ্ছে। একটি হোটেলের ভিতর থেকে রোহিত রাস্তায় ক্যাব দাঁড় করান। তার পর রাস্তার জমা জলের উপর দিয়ে একলাফ মেরে ছুটে গিয়ে ক্যাবে উঠে পড়েন রোহিত। তারপর দ্রাবিড়কেও দেখা যায় একই ভাবে ক্যাবে উঠতে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...