Saturday, March 14, 2026

ভোট দিয়ে হাসি মুখে V সাইন দেখালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সব সময়েই দিনের শেষের দিকে ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হল না। শনিবার, বিকাল সাড়ে ৪টে নাগাদ ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তাঁর ভোটগ্রহণ কেন্দ্রের সামনেই উপস্থিত স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে মমতা।তৃণমূল সুপ্রিমোকে দেখে এলাকার অনেক মহিলা এগিয়ে এসে হাতও মেলান। এক মহিলাকে নিজেই জড়িয়ে ধরেন মমতা ওঠে জয় বাংলা স্লোগানও। তবে ভোটাধিকার প্রয়োগ করে বেরিয়ে বিশেষ কিছু বললেন না তিনি। সাংবাদিকদের দিকে তাকিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, আজ কোনও মন্তব্য করবেন না। হাসি মুখে হাতে জয়ের চিহ্ন অর্থাৎ V সাইন দেখান তৃণমূল সভানেত্রী। দলের জয়ের বিষয়ে তিনি যে আত্মবিশ্বাসী, সেটা বুঝিয়ে দেন। এদিন, দেশের ৫৭টি কেন্দ্রের সঙ্গে সঙ্গে রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হল। শেষ দফায় ভোট গ্রহণ কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদমে লোকসভা কেন্দ্রগুলিতে।

আরও পড়ুন: ফুটবলার প্রেমিকের সঙ্গে ‘সোহাগে-আদরে’ জন্মদিন পালন অভিনেত্রী গীতশ্রীর 

এদিন সকাল পৌনে দশটা নাগাদ মিত্র ইনস্টিটিউশনেই ভোট দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের পরে বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, যেভাবে গত পাঁচ বছর ধরে বাংলার মানুষকে বঞ্চনা করা হয়েছে তার জবাব মিলবে আগামী ৪ জুন। উৎসবের মেজাজে ভোট হচ্ছে এবং সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।







spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...