Friday, June 26, 2026

ভোট দিতে গেলে মিঠুন চক্রবর্তীকে ঘিরে “চোর চোর” স্লোগান!

Date:

Share post:

চলতি লোকসভা নির্বাচনে আজ, শনিবার সারা দেশের পাশাপাশি বাংলাতেও সপ্তম তথা শেষদফা ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল থেকে। এই পর্বে রাজ্যে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। যার মধ্যে উত্তর কলকাতা আসনটি নজরকাড়া কেন্দ্র হিসেবে পরিচিত। আবার এখানে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই তৃণমূলত্যাগী বিজেপি প্রার্থী তাপস রায়ের। লড়াই কার্যত হাড্ডাহাড্ডি। সুদীপের হয়ে প্রচারে যেমন ঝড় তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একইভাবে তাপসের প্রচারে ঝাঁজ বাড়িয়ে ছিলেন নরেন্দ্র মোদি। তবে এই কেন্দ্রে বিজেপির তারকা প্রচারক অভিনেতা মিঠুন চক্রবর্তী সকালে ভোট দিতে গেলে তাঁকে ঘিরে “চোর চোর” স্লোগান ওঠে!

এদিন সকাল সকাল উত্তর কলকাতা কেন্দ্রের বেলগাছিয়ার দত্ত বাগান ২২ নম্বর এলাকার ১৬৮/ ২৪৮ নম্বর বুথে ভোট দিতে আসেন মিঠুন চক্রবর্তী। লাইনে দাঁড়িয়েই ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তী যখন বুথ থেকে বাইরে বের হচ্ছেন তখন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা তাঁকে “চোর চোর” স্লোগান দেয় বলে অভিযোগ।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...