Friday, June 26, 2026

বারুইপুরে সৃজনকে ঘিরে তুমুল বিক্ষোভ! পিছু হটলেন সিপিএম প্রার্থী

Date:

Share post:

সকাল থেকেই শুরু হয়েছে চলতি লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোট গ্রহণ। এই পর্বে বাংলায় যে ৯টি আসনে ভোট গ্রহণ চলছে, তার মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র যাদবপুর। এই কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে ঘিরে তুমুল বিক্ষোভ। তীব্র উত্তেজনা। পুলিশি হস্তক্ষেপে কোনওরকমে সেখান থেকে বেরিয়ে আসেন সৃজন।

সিপিএম প্রার্থীর অভিযোগ ছিল বুথের ১০০ মিটারের মধ্যে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল। তিনি জমায়েত সরাতে নির্দেশ দেন পুলিশকে। এরপরই ক্ষিপ্ত জনতা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত হিমছি প্রাথমিক বিদ্যালয় ১৫৩,১৫৪,১৫৫ ও ১৫৬ নম্বর বুথের বাইরে এই উত্তেজনা তৈরি হয়।


 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...