Thursday, April 2, 2026

বরাহনগরের CPIM প্রার্থী তন্ময়ের ‘দাদগিরি’! সাময়িক উত্তেজনা

Date:

Share post:

আজ, শনিবার সপ্তম তথা শেষষদফায় রাজ্যের ৯টি আসনে ভোট গ্রহণের সঙ্গে উপনির্বাচনের ভোটগ্রহণ হচ্ছে বরাহনগর (Barahanagar) বিধানসভা কেন্দ্রেও। বরানগর দমদম লোকসভার অন্তর্গত। বুথ পরিদর্শনে গিয়ে বচসায় জড়ালেন সিপিএম প্রার্থী (CPIM Candidate) তন্ময় ভট্টাচার্য (Tanmay Bhattacharya)। বিষয়টি বচসায় থেমে থাকেনি। শেষপর্যন্ত তা ধস্তাধস্তিতে জড়ায়। ঘটনাস্থল ব্রহ্মানন্দ কেশব চন্দ্র কলেজ। তাঁর সঙ্গে তর্কাতর্কি জড়ান বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার (shantanu Majumder)।

ওই বুথ পরিদর্শন করতে গিয়ে একটি আড়ালে সরে গিয়ে ফোনে কথা বলছিলেন তন্ময়। সেইসময়ে তাঁক দিকে এদিকে যান তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার। তিনি তন্ময়কে বলেন, আপনি ভোটারদের প্রভাবিত করা ছেড়ে দিন। ক্যান্ডিডেট হয়ে এখানে কী করছেন আপনি? ওই কথা শুনে পাল্টা তন্ময় বলেন, কে ভোটারদের প্রভাবিত করছে? ফালতু কথা বলবেন না। পাল্টা গলা চড়ান শান্তনু। তিনি বলেন, আমরা ভোটের লাইনে দাঁড়িয়ে আছি, আপনি ভোটারদের প্রভাবিত করছেন। এরপরই দুজনের মধ্যে ধস্তধস্তি শুরু হয়ে যায়। তেড়ে তন্ময়। উল্টো দিকে তেড়ে যান শান্তনুও। তাদের মাঝে পড়ে এক তরুণী তাদের থামানোর চেষ্টা করেন। পাশাপাশি দুপক্ষের কর্মী সমর্থকরা ছুটে এসে দুপক্ষেকে সরিয়ে নিয়ে যান।

এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি বাদানুবাদের মধ্যেই ওই তৃণমূল কাউন্সিলরকে ধাক্কা দেন তন্ময়। এনিয়ে পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে।

Related articles

এসআইআর তালিকায় ‘ডিলিটেড’, ক্যানিং-এ আতঙ্কে মৃত্যু বৃদ্ধার!

ফের বাংলায় এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ (SIR Controversy Death)! বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের পূর্ব...

কালিয়াচক কাণ্ডে ISF প্রার্থী-সহ গ্রেফতার ১৮

মালদহে বিচারকদের ঘেরাওকাণ্ডে (Kaliachak Violence) অশান্তি ছড়ানোর অভিযোগে মোথাবাড়ির আইএসএফ (Indian Secular Front) প্রার্থী শাহজাহান আলি কাদরী-সহ (Shahjahan...

১৫ দিন বাংলায় শাহ, ‘শাহি’ পদ পরিবেশন করে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের

প্রতিবারই ভোটের আগে বাংলায় প্রচারে এসে পাত পেড়ে খেতে বসে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ২০২৬-এর বিধানসভা...

সাইলেন্স পিরিয়ড নিয়ে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনের

ভোটের আগে ‘সাইলেন্স পিরিয়ড’ (Silence Period Rules) সংক্রান্ত বিধিনিষেধ কঠোর ভাবে পালন করতে হবে বলে নির্বাচন কমিশন (Election...