Friday, April 3, 2026

আজ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, রিয়ালের মুখোমুখি বরুসিয়া

Date:

Share post:

আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সারপ্রাইজ প্যাকেজ বরুসিয়া ডর্টমুন্ড। সবচেয়ে কঠিন গ্রুপ থেকে পিএসজি, অ্যাটলেটিকো মাদ্রিদ, পিএসভি আইন্দহোভেনের মতো দলগুলোকে পিছনে ফেলে ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে নামছে জার্মান জায়ান্টরা। শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ আবার চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়রদের সামনে ত্রিমুকুট জয়ের হাতছানি।

চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল সংখ্যাটা ১৫ করার জন্য মুখিয়ে রয়েছে। চলতি প্রতিযোগিতায় এবার ১২ ম্যাচেই অপরাজিত রয়েছে কার্লো আনচেলোত্তির দল। অন্যদিকে, ম্যাট হুমেলস, জডন সাঞ্চোদের ডর্টমুন্ড ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ ১১ ম্যাচের মধ্যে মাত্র একটিতেই হারের মুখ দেখেছে। তার মধ্যে ছ’টি ম্যাচেই কোনও গোল না হজম করে ক্লিন-শিট রাখতে সক্ষম হয়েছে এডিন তারজিকের দল। তাই শনিবারের রাতের ওয়েম্বলিতে রিয়ালের কঠিন বাধা টপকে ডর্টমুন্ড ইতিহাস লিখতে পারে কি না, সে দিকে নজর থাকবে ফুটবল দুনিয়ার।

রিয়ালের জার্সিতে চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়াস। ব্রাজিলীয় এই ফরোয়ার্ড এখনও পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে করেছেন ২৩ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১ গোল। রিয়ালকে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগা চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা নিয়েছেন। এই বছর ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তিনিই এগিয়ে থাকবেন। সেই ভিনি মেগা ফাইনালের আগে জানিয়েছেন, ব্যালন নয়, চ্যাম্পিয়ন্স লিগ জেতাই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।

রিয়াল কোচ আনচেলোত্তি জার্মান প্রতিপক্ষকে প্রচণ্ড সমীহ করছেন। তিনি বলেছেন, ‘‘আমাদের কাজটা সহজ নয়। ৯০ মিনিটে ম্যাচ বের করতে হলে একই গতিতে খেলতে হবে।’’

আরও পড়ুন- সুনীলের বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখতে চান গুরপ্রীত


Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...