Saturday, March 14, 2026

ফের ধুন্ধুমার পরিস্থিতি সন্দেশখালিতে, নামল র‍্যাফ: গ্রেফতার ১১

Date:

Share post:

ভোট শেষ হয়ে গিয়েছে পরদিন ফের নতুন করে উত্তপ্ত সন্দেশখালি। রবিবার আগারহাটি মণ্ডলপাড়ায় ঝাঁটা, লাঠি, বাঁশ হাতে ফের রাস্তায় দেখা যায় ‘রণংদেহী’ মহিলাদের। পুলিশের আটক করা এক ব্যক্তিকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। পুলিশকর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি চলে। রবিবার সকাল থেকে সন্দেশখালির আগারহাটি মণ্ডলপাড়ায় এই নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন পুলিশের ওপর হামলার অভিযোগে গ্রামে ঢুকে ধরপাকড় শুরু হতেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। পুলিশের বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে থাকেন। এরই মধ্যে একজন অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়ি থেকে অভিযুক্তকে ছিনিয়ে নেন গ্রামের মহিলারা।

এদিন সকাল থেকে সন্দেশখালির একাধিক এলাকা উত্তপ্ত হতে থাকে। দুপুর গড়াতেই রাস্তায় গাছের ডাল, বাঁশ হাতে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারা। পুলিশের গাড়ির সামনে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন বেশ কয়েকজন মহিলা। এখন সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশে ছয়লাপ। ভোটের দিন এক পুলিশ কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় ইতিমধ্যে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিন তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ভোটের পরের দিনই সন্দেশখালিতে জারি হয়েছে ১৪৪ ধারা। আগামী ৪ জুন পর্যন্ত ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া থেকে বয়ারমারি পর্যন্ত ১৪৪ ধারা থাকবে। উল্লেখ্য, ভোটের দিন দফায় দফায় অশান্ত হয়ে ওঠে বেড়মজুর, বয়ারমারি, আগারহাটি, কানমারি সহ সন্দেশখালির বিভিন্ন এলাকা। এদিনও সন্দেশখালির মহিলাদের রাস্তায় নেমে বিক্ষোভ ও রাস্তা অবরোধ করতে দেখা যাচ্ছে।





spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...