Tuesday, June 23, 2026

অশান্তি বরদাস্ত নয়! ভোট মিটতেই সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি পুলিশের

Date:

Share post:

কোনওরকম অশান্তি বরদাস্ত নয়! শেষ দফার ভোট মিটতেই ফের সন্দেশখালিতে (Sandeskhali) ১৪৪ ধারা জারি করল পুলিশ (Police)। লোকসভা ভোট (Loksabha Election) শুরুর আগে থেকেই বিজেপির (BJP) নোংরা রাজনীতিতে অশান্ত সন্দেশখালি (Sandeskhali)। রাজ্য ও পুলিশ প্রশাসন বারবার এলাকায় শান্তি ফেরানোর চেষ্টা করলেও বিজেপির (BJP) দাদাগিরিতে বারবার অশান্ত হয়ে উঠছে এই এলাকা। শনিবার শেষ দফার ভোটের দিনও বিরোধীদের গাজোয়ারিতে চরম বিশৃঙ্খলা ছড়িয়েছে। আর সেকারণে নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোট মিটতেই রবিবার সকাল থেকেই সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা।

সূত্রের খবর, রবিবার থেকে ভোটের ফল বেরোনোর দিন অর্থাৎ, আগামী ৪ জুন পর্যন্ত ন্যাজাট থানা এলাকার সরবেড়িয়া থেকে বয়ারমারি পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। রবিবার এমনই ঘোষণা করেছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেন্দি রহমান। শনিবার শেষ দফার লোকসভা ভোটে বসিরহাট লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়। এদিনও ওই লোকসভার অন্তর্গত সন্দেশখালিতে বিস্তর গন্ডগোল হয়। ভোটের দিন দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে ওঠে বেড়মজুর, বয়ারমারি, আগারহাটি, কানমারি ইত্যাদি এলাকা। যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতির সামাল দেয়।

পাশাপাশি ভোটের দিন সন্দেশখালি ন্যাজাট থানার বয়ারমারি-২ গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা অশান্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিজেপির দুষ্কৃতীদের হাতে বেধড়ক মার খান পুলিশের এসআই সাগির জামান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তার পরেই এই পদক্ষেপ করল প্রশাসন।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...